Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হকি অ্যাসোসিয়েশনে ভোট হয় না কেন? বাবুনকে হলফনামা দিতে বলল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: শেষবার ভোট হয়েছিল ২০১২তে। তারপর থেকে আর সে দিকে হাঁটেনি বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। তা নিয়েই আদালতে গিয়েছিল হাওড়া হকি ট্রেনিং সেন্টার। সেই মামলাতেই চার সপ্তাহের মধ্যে সংস্থার সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিতে বলল হাইকোর

হকি অ্যাসোসিয়েশনে ভোট হয় না কেন? বাবুনকে হলফনামা দিতে বলল হাইকোর্ট

শেষ আপডেট: 15 February 2019 13:06

দ্য ওয়াল ব্যুরো: শেষবার ভোট হয়েছিল ২০১২তে। তারপর থেকে আর সে দিকে হাঁটেনি বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। তা নিয়েই আদালতে গিয়েছিল হাওড়া হকি ট্রেনিং সেন্টার। সেই মামলাতেই চার সপ্তাহের মধ্যে সংস্থার সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিতে বলল হাইকোর্ট। শুক্রবার এই মামলা উঠেছিল বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আদালতকে জানানো হয় সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে চলছে এই সংস্থা। সেই সঙ্গে আরেকটি বিষয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে। বাবুন বন্দ্যোপাধ্যায় শুধু হকি অ্যাসোসিয়েশনের সচিব নন। তিনি অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনেরও সচিব। আদালতকে বলা হয়, একসঙ্গে দুটি সরকারি প্রতিষ্ঠানের সচিব পদে থাকা নিয়ম বহির্ভূত। এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা হয়েছিল বাবুনবাবুর সঙ্গে। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে টেক্সট করা হলেও তার জবাব মেলেনি। তিনি প্রতিক্রিয়া জানালে এই প্রতিবেদনে তা আপডেট করে দেওয়া হবে। এমনিতে বাবুনবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হলেও ময়দানে তাঁর একটা অন্য পরিচয় রয়েছে। এখন তিনি মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব। বাগানের ডামাডোলের সময় যখন টুটু বসু গোষ্ঠীর কর্তারা গণপদত্যাগ করেছিলেন, সেই সময় অঞ্জন মিত্র গোষ্ঠী তাঁকে ফুটবল সচিবের চেয়ার দেন। কিন্তু বাগানের ভোটের আগেই শিবির বদল করেন বাবুন। টুটু বসুর প্যানেলেই ফুটবল সচিব হয়ে ভোটে লড়ে জেতেন ড্যাংড্যাং করে। ফুটবল সচিব হিসেবে বাবুনের হাত ধরেই আট বছর পর ঘরোয়া লিগ জেতে মোহনবাগান। কিন্তু আই লিগে দলের পারফরম্যান্স মোটেই ভাল নয়। চ্যাম্পিয়নশিপের দৌড় থেকেও ছিটকে জেতে হয়েছে। হারতে হয়েছে পরপর দুটো ডার্বিও। এর মধ্যেই আদালতের এই নির্দেশ তাঁর অস্বস্তি বাড়াবে বলেই বনে করছেন ক্রীড়া মহলের অনেকে। এখন দেখার আদালতে বাবুনবাবু কবে হলফনামা দেন।

```