Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরির 'বিরাট পুরস্কার' পেল কোহলি অ্যান্ড কোং

দ্য ওয়াল ব্যুরো : সাফল্য পেতে কে না ভালোবাসে। আর সাফল্যের সঙ্গে যদি থাকে পুরস্কার, তাহলে পরিশ্রমের ইচ্ছা কয়েক গুণ বেড়ে যায়। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তৈরি করেছে ভারত। প্রথম এশীয় দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে বিরাটবাহিন

অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরির 'বিরাট পুরস্কার' পেল কোহলি অ্যান্ড কোং

শেষ আপডেট: 9 January 2019 07:10

দ্য ওয়াল ব্যুরো : সাফল্য পেতে কে না ভালোবাসে। আর সাফল্যের সঙ্গে যদি থাকে পুরস্কার, তাহলে পরিশ্রমের ইচ্ছা কয়েক গুণ বেড়ে যায়। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তৈরি করেছে ভারত। প্রথম এশীয় দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে বিরাটবাহিনী। আর এই জয়ের পর বিসিসিআইয়ের তরফে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার।

আরও পড়ুন ‘পূজারার ব্যাটিং সোনার মতই মূল্যবান’, ভিডিও বার্তা ভিভ রিচার্ডসের

তবে এ বারের পুরস্কারের ঘোষণাটা একটু অন্যরকম। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, যে সব ক্রিকেটার প্রথম এগারোতে খেলেছেন, তাঁরা পাবেন টেস্ট পিছু ১৫ লক্ষ টাকা করে। অন্যদিকে যাঁরা প্রথম এগারোতে সুযোগ পাননি, অর্থাৎ বেঞ্চে বসেছিলেন, তাঁরা পাবেন টেস্ট পিছু সাড়ে ৭ লক্ষ টাকা করে। এই হিসেবে ভারতীয় খেলোয়াড়রা কে কত পেলেন দেখা যাক-
  • লোকেশ রাহুল- তিনটি টেস্ট খেলেছেন। তৃতীয় টেস্টে বাইরে ছিলেন। অর্থাৎ ( ১৫ x ৩ + ৭.৫ x ১ )= ৫২.৫ লক্ষ টাকা।
  • মুরলী বিজয়- দুটি টেস্ট খেলেছেন। দুটি টেস্ট বাইরে ছিলেন। অর্থাৎ ( ১৫ x  ২ + ৭.৫  x ২ )= ৪৫ লক্ষ টাকা।
  • মায়াঙ্ক আগরওয়াল- মাঝপথে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দুটি টেস্ট খেলছেন। অর্থাৎ ( ১৫ x  ২ )= ৩০ লক্ষ টাকা।
  • চেতেশ্বর পূজারা- চারটি টেস্টেই খেলেছেন। জয়ের মূল কারিগর। সিরিজের সেরা খেলোয়াড়ের ট্রফি পেয়েছেন। অর্থাৎ ( ১৫ x  ৪ )= ৬০ লক্ষ টাকা।
  • বিরাট কোহলি- চারটি টেস্টেই খেলেছেন। তাঁর অধিনায়কত্বেই ইতিহাস তৈরি করেছে ভারত। অর্থাৎ ( ১৫ x  ৪ )= ৬০ লক্ষ টাকা।
  • অজিঙ্ক্যা রাহানে- দলের সহ-অধিনায়ক। চারটি টেস্টেই খেলেছেন। অর্থাৎ ( ১৫ x  ৪ )= ৬০ লক্ষ টাকা।
  • রোহিত শর্মা- দুটি টেস্টে খেলেছেন। একটি টেস্টে পিঠের চোটে খেলতে পারেননি। শেষ টেস্টের আগে মেয়ে হওয়ায় দেশে ফিরে এসেছেন। অর্থাৎ ( ১৫ x  ২ + ৭.৫ x  ১ )= ৩৭.৫ লক্ষ টাকা।
  • হনুমা বিহারী- তিনটি টেস্ট খেলেছেন। প্রথম টেস্টে বেঞ্চে বসেছিলেন। অর্থাৎ ( ১৫ x  ৩ + ৭.৫ x  ১ )= ৫২.৫ লক্ষ টাকা।
  • ঋষভ পন্থ- চারটি টেস্টেই খেলেছেন। অসাধারণ ব্যাটিং করেছেন। উইকেটের পিছনে এক সিরিজে সবথেকে বেশি ক্যাচের রেকর্ডও করেছেন। অর্থাৎ ( ১৫ x  ৪ )= ৬০ লক্ষ টাকা।
  • রবিচন্দ্রন অশ্বিন- প্রথম টেস্টে খেলেছেন। চোটের জন্য পরের তিনটি টেস্ট খেলতে পারেননি। অর্থাৎ ( ১৫  x ১ + ৭.৫ x  ৩ )= ৩৭.৫ লক্ষ টাকা।
  • রবীন্দ্র জাদেজা- প্রথম দুই টেস্টে বেঞ্চে। পরের দুই টেস্ট খেলেছেন। অর্থাৎ ( ৭.৫  x ২ + ১৫ x  ২ )= ৪৫ লক্ষ টাকা।
  • কুলদীপ যাদব- প্রথম তিন টেস্টে বেঞ্চে। শেষ টেস্টে সুযোগ পেয়েছিলেন। অর্থাৎ ( ৭.৫  x ৩ + ১৫  x ১ )= ৩৭.৫ লক্ষ টাকা।
  • মহম্মদ শামি- চারটি টেস্টেই খেলেছেন। বুমরাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন। অর্থাৎ ( ১৫  x ৪ )= ৬০ লক্ষ টাকা।
  • জশপ্রীত বুমরাহ- এই মুহূর্তে বিশ্বের সেরা পেস বোলার। তাঁর বোলিংয়েই ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ ( ১৫ x  ৪ )= ৬০ লক্ষ টাকা।
  • ইশান্ত শর্মা- তিন টেস্টে খেলছেন। শেষ টেস্ট বেঞ্চে ছিলেন। অর্থাৎ ( ১৫ x  ৩ + ৭.৫ x  ১ )= ৫২.৫ লক্ষ টাকা।
  • উমেশ যাদব- একটি টেস্টেই খেলেছেন। বাকি তিন টেস্ট বেঞ্চে। অর্থাৎ ( ১৫  x ১ + ৭.৫ x  ৩ )= ৩৭.৫ লক্ষ টাকা।
  • হার্দিক পান্ডিয়া- সিরিজের মাঝপথে গিয়েছিলেন। দুটি টেস্টেই বেঞ্চে বসেছিলেন। অর্থাৎ ( ৭.৫ x  ২ )= ১৫ লক্ষ টাকা।
  • ভুবনেশ্বর কুমার- চারটি ম্যাচেই বেঞ্চে বসে কাটাতে হয়েছে এই পেস বোলারকে। অর্থাৎ ( ৭.৫ x  ৪ )= ৩০ লক্ষ টাকা।
শুধুমাত্র প্লেয়ার নন, সাপোর্ট স্টাফদেরও তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। কোচ রবি শাস্ত্রী ও প্রত্যেক সাপোর্ট স্টাফ ২৫ লক্ষ টাকা করে পেয়েছেন।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```