Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শত্রু যখন আবহাওয়া, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে কোহলিদের প্রথম ম্যাচ!

দ্য ওয়াল ব্যুরো : ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ দিয়ে ঘরোয়া সিজন শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ধর্মশালায় আর কয়েক ঘণ্টা পরেই এই ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু ভারতীয় সমর্থকদের মনে ভয়ের সঞ্চ

শত্রু যখন আবহাওয়া, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে কোহলিদের প্রথম ম্যাচ!

শেষ আপডেট: 15 September 2019 12:02

দ্য ওয়াল ব্যুরো : ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ দিয়ে ঘরোয়া সিজন শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ধর্মশালায় আর কয়েক ঘণ্টা পরেই এই ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু ভারতীয় সমর্থকদের মনে ভয়ের সঞ্চার করছে সেখানকার আবহাওয়া। হাওয়া অফিস বলছে, রবিবার সন্ধেবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সেরকম হলে বারবার ব্যাঘাত ঘটতে পারে খেলায়। এমনকী ভেস্তেও যেতে পারে এই ম্যাচ। গত তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশের এই ছোট্ট শৈলশহরে। অবস্থা এমনই ভারত-দক্ষিণ আফ্রিকা দু'দলকেই ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন করতে হয়েছে। তিনদিন ধরে লাগাতার কভারের নীচে ঢাকা পিচ ও কার্যত গোটা স্টেডিয়াম। পিচ দেখারই সুযোগ হয়নি দু'দলের। রবিবার সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেলের পর থেকে হয়তো লাগাতার বৃষ্টি হবে না, কিন্তু মাঝেমধ্যে বৃষ্টিতে সাময়িক খেলা বন্ধ হতে পারে। তার ফলে খেলার গতি বাধা পেতে পারে। আবার বারবার খেলা বন্ধ হলে একটা সময়ের পর থেকে ওভারও কমতে পারে। কিন্তু ভয়টা অন্য জায়গায়। লাগাতার তিনদিন ধরে বৃষ্টি হওয়ায় কভার ওঠানো সম্ভব হয়নি। এই তিনদিন পিচ রোদ পায়নি। এমনকী আউটফিল্ডেও কোনও কাজ করতে পারেননি মাঠকর্মীরা। ফলে পিচ কী অবস্থায় আছে, তা কেউ জানেন না। এতদিন কভারের নীচে থাকায় পিচ ড্যাম্প থাকতে পারে। আবার আউটফিল্ডেও বিভিন্ন জায়গায় জল জমে আউটফিল্ড স্লো হয়ে যেতে পারে। যদিও হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে জলনিকাশী ব্যবস্থা খুবই ভালো, তাও মাঠ ও পিচকে খেলার উপযোগী করে তুলতে হলে কিছুক্ষণ তো সময় দিতেই হবে মাঠকর্মীদের। কিন্তু সেটা তাঁরা কখন পাবেন, সেটাই বোঝা যাচ্ছে না। ম্যাচ হোক বা না হোক, একই রকম ফোকাস নিয়ে নামবেন তাঁরা, এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের আগে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "আমাদের হাতে আছে খেলা। কী কন্ডিশন, কী পিচ, তা না দেখে আমরা নিজেদের খেলার উপরেই ফোকাস করি। এখন হোম কন্ডিশন বা বাইরের কন্ডিশন, সব ম্যাচকেই নিজেদের ঘরে খেলা ভেবে খেলতে নামি আমরা। আমাদের এই মানসিকতায় কোনও বদল হবে না।" এখন দেখার কোহলিদের এই মানসিকতার ঝলক ভারতীয় সমর্থকরা পান কিনা।

```