Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জন্মদিনের শুভেচ্ছায় জাহিরকে কটাক্ষ, হার্দিককে তুলোধনা নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভারতের প্রাক্তন বাঁ'হাতি পেসার জাহির খানের জন্মদিন ছিল। এই জন্মদিন উপলক্ষে অনুরাগী থেকে শুরু করে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা জানান তাঁকে। শুভেচ্ছা জানান ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। তবে এই শুভেচ্ছ

জন্মদিনের শুভেচ্ছায় জাহিরকে কটাক্ষ, হার্দিককে তুলোধনা নেটিজেনদের

শেষ আপডেট: 8 October 2019 12:18

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভারতের প্রাক্তন বাঁ'হাতি পেসার জাহির খানের জন্মদিন ছিল। এই জন্মদিন উপলক্ষে অনুরাগী থেকে শুরু করে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা জানান তাঁকে। শুভেচ্ছা জানান ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। তবে এই শুভেচ্ছায় কিছুটা কটাক্ষও ছিল। আর তাতেই চোটে লাল নেটিজেনরা। তাঁরা শুরু করেছেন হার্দিকের সমালোচনা। নিজের শুভেচ্ছাবার্তায় একটি ভিডিও পোস্ট করেন হার্দিক। ভিডিওতে দেখা যাচ্ছে কোনও একটি ঘরোয়া খেলায় জাহির খানের বলে ছক্কা হাঁকাচ্ছেন হার্দিক। এই ভিডিও দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, "শুভ জন্মদিন জ্যাক। আশা করছি এ বার তুমিও আমার মতো মাঠের বাইরে ছক্কা হাঁকাবে।" https://twitter.com/hardikpandya7/status/1181187448430219264?s=19 হার্দিকের এই শুভেচ্ছাবার্তা ভালোভাবে নেননি অনুরাগীরা। তাঁরা একে অসম্মানজনক বলেই মনে করেছেন। আর তারপর থেকেই সমালোচনা শুরু হয়েছে হার্দিকের। কেউ বলছেন, সহজে টাকা ও খ্যাতি পেয়ে গেলে যা হয়, তাই হার্দিকের হয়েছে। ক্লাসটা তো একই আছে। অশিক্ষা কোথায় যাবে। নইলে জাহির খানকে এ কথা বলার সাহস হার্দিক পেত না। নিজের সময়ে জাহির এক বলে হার্দিককে দু'বার আউট করার ক্ষমতা রাখত। আবার কেউ বলেছেন, এখনও মনে হচ্ছে কফি উইথ করণের হ্যাং ওভার কাটেনি হার্দিকের। ওর বুদ্ধিটা মাটিতে খুলে গিয়েছে। যে লোকটা ২০০৩, ২০০৭, ২০১১ পরপর তিনটে বিশ্বকাপে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছে, তার সম্পর্কে এরকম কথা বলার আগে একটু ভাবে উচিত ছিল ওর। গেম স্মিথের মতো বিখ্যাত ক্রিকেটার জাহিরকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছেন সেটা দেখে হার্দিকের শেখা উচিত ছিল। বেশিরভাগ লোকই হার্দিককে সাধারণ ক্রিকেটারের সঙ্গে তুলনা করেছেন। তাঁদের বক্তব্য খবরে থাকার জন্য এসব করতে হচ্ছে হার্দিককে।

```