Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কেন্দ্রের সবুজ সঙ্কেত পেল আইপিএল, পিছোল ফাইনাল, স্পনসর হিসেবে থাকছে ভিভো

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের দিনক্ষণ ঘোষণা করা হলেও অনুমতির জন্য তা পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। অবশেষে কেন্দ্রের সবুজ সঙ্কেত পেয়ে গেল আইপিএল গভর্নিং কাউন্সিল। অর্থাৎ এই টুর্নামেন্টে আর কোনও বাধা থাকল না। তবে জল্পনা সত্যি করে টুর্নামে

কেন্দ্রের সবুজ সঙ্কেত পেল আইপিএল, পিছোল ফাইনাল, স্পনসর হিসেবে থাকছে ভিভো

শেষ আপডেট: 3 August 2020 02:53

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের দিনক্ষণ ঘোষণা করা হলেও অনুমতির জন্য তা পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। অবশেষে কেন্দ্রের সবুজ সঙ্কেত পেয়ে গেল আইপিএল গভর্নিং কাউন্সিল। অর্থাৎ এই টুর্নামেন্টে আর কোনও বাধা থাকল না। তবে জল্পনা সত্যি করে টুর্নামেন্টের ফাইনাল পিছিয়ে গেল। সেইসঙ্গে আইপিএল টাইটেল স্পনসর হিসেবে এবছর সরানো হচ্ছে না ভিভোকে। এমনটাই জানিয়েছে গভর্নিং কাউন্সিল। রবিবার গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই জানা যায় এই টুর্নামেন্টের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র। অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এই টুর্নামেন্ট। কিন্তু তারপরেও অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ছিল। সেইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। তার মধ্যে অন্যতম হল টুর্নামেন্টের ফাইনাল পিছিয়ে দেওয়া। জানানো হয়েছে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট ৫৩ দিন ধরে হবে এই টুর্নামেন্ট। অর্থাৎ ৮ নভেম্বর থেকে দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে ফাইনাল। ১৪ নভেম্বর দীপাবলী। অর্থাৎ উৎসবের সপ্তাহে ফাইনাল করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিহাসে প্রথমবার মঙ্গলবার হবে এই টুর্নামেন্টের ফাইনাল। আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্পনসর। গভর্নিং কাউন্সিলের এক আধিকারিক বৈঠকের পরে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “আমি এটুকুই বলতে পারি আমাদের সব স্পনসর আমাদের সঙ্গে রয়েছে। আশা করছি আমার কথার মানে বোঝা যাচ্ছে।” ওই আধিকারিকের কথা থেকে পরিষ্কার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ভিভো। আসলে এত কম সময়ের মধ্যে নতুন টাইটেল স্পনসর জোগাড় করা ছিল অসম্ভব। তার মধ্যে ২০২২ সাল পর্যন্ত বোর্ডের সঙ্গে প্রতি বছর ৪৪০ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভোর। তাই এবছর প্রবল চিন বিরোধিতার মধ্যেও আইপিএলের স্পনসরে হচ্ছে না বদল। বিসিসিআইয়ের তরফে আগেই বলা হয়েছিল সামনের বছর এই বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। গভর্নিং কাউন্সিলের বৈঠকে আর একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্বাস্থ্যবিধি আগামী কয়েক দিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে দিয়ে দেওয়া হবে। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, “আইপিএলের সময় কী স্বাস্থ্যবধি মানতে হবে তার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বা এসওপি তৈরি হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তা ফ্র্যাঞ্চাইজিগুলিকে দিয়ে দেওয়া হবে।” বোর্ড সূত্রে খবর, এবারের আইপিএলে প্রতিটি দলে সর্বোচ্চ ২৪ জন করে ক্রিকেটার রাখা যাবে। তবে কোভিড রিপ্লেসমেন্টের কোনও ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ যতজন ক্রিকেটার দরকার ততজনকে কোভিড রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

```