Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ম্যাচের আগেই নবদীপের বলে বোল্ড দুই নির্বাচক, টুইটে বেদী-চৌহানকে খোঁচা গম্ভীরের

দ্য ওয়াল ব্যুরো: জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই চমক দেখিয়েছেন তরুণ পেস বোলার নবদীপ সাইনি। অথচ এই সাইনিকে নাকি দিল্লির রঞ্জি দলে সুযোগই দিতে চাননি দুই নির্বাচক তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদী ও চেতন চৌহান, এমনটাই অভি

ম্যাচের আগেই নবদীপের বলে বোল্ড দুই নির্বাচক, টুইটে বেদী-চৌহানকে খোঁচা গম্ভীরের

শেষ আপডেট: 4 August 2019 12:56

দ্য ওয়াল ব্যুরো: জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই চমক দেখিয়েছেন তরুণ পেস বোলার নবদীপ সাইনি। অথচ এই সাইনিকে নাকি দিল্লির রঞ্জি দলে সুযোগই দিতে চাননি দুই নির্বাচক তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদী ও চেতন চৌহান, এমনটাই অভিযোগ করেছেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। টুইটারে বেদী ও চেতনকে রীতিমতো তোপ দেগেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে চার ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাইনি। তার মধ্যে প্রথম ওভারে পরপর দু'বলে নিকোলাস পুরান ও হেটমায়েরের উইকেট এবং ইনিংসের শেষ ওভারে উইকেট মেডেন নিয়েছেন আইপিএল-এ দুরন্ত ছন্দে থাকা এই ফাস্ট বোলার। ম্যাচ জিতে পুরস্কার অনুষ্ঠানে নবদীপের দরাজ প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক কোহলির মুখেও। আর ম্যাচের পরেই টুইট করেছেন গম্ভীর। প্রাক্তন দিল্লি অধিনায়ক টুইটে লেখেন, "ভারতের হয়ে অভিষেকে দুরন্ত বোলিং করার জন্য নবদীপকে শুভেচ্ছা। তুমি মাঠে নামার আগেই দুটো উইকেট নিয়ে নিয়েছ- বিষেণ সিং বেদী ও চেতন চৌহান। দুজনের মিডল স্ট্যাম্প উড়ে গিয়েছে। মাঠে নামার আগেই একজন ক্রিকেটারের কেরিয়ার শেষ করার চেষ্টা করেছিলেন তাঁরা। লজ্জা।" https://twitter.com/GautamGambhir/status/1157665874326806531?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1157665874326806531&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fcricket%2Findia-vs-west-indies-gautam-gambhir-blasts-bishan-singh-bedi-and-chetan-chauhan-after-navdeep-saini-s-impressive-debut-in-first-t20i%2Fstory-3ByfcdeKayAuYVcLvr64QI.html কিন্তু হঠাৎ এমন টুইট কেন করলেন গম্ভীর? গত বছর দিল্লি রঞ্জি দলের অধিনায়ক ছিলেন গম্ভীর। তিনি চেয়েছিলেন নবদীপ দিল্লির হয়ে রঞ্জি খেলুক। গম্ভীরের অভিযোগ, কর্ণাটকে বড় হয়ে ওঠায় স্কুল লেবেল থেকে দিল্লিতে খেলেননি সাইনি, এই অজুহাত দিয়ে তাঁর টিমে ঢোকা আটকানোর চেষ্টা করেন দুই নির্বাচক বিষেণ সিং বেদী ও চেতন চৌহান। কিন্তু গম্ভীর নিজের দাবি থেকে সরে আসেননি। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন নবদীপ সাইনিকে আউটসাইডার বলে চিহ্নিত করেছিল, এমনই অভিযোগ তোলেন গম্ভীর। আর তাই নবদীপ সাফল্য পেতেই বিস্ফোরক টুইট করেছেন গম্ভীর।

```