
শেষ আপডেট: 22 October 2018 07:16
ইরানের পাস ক্লাব থেকে কোরিয়ার পিয়ংইয়ংকে হারানো, সাম্প্রতিক অতীতে আসিয়ান কাপ জেতার গৌরব সবই তুলে ধরা হবে ওই তথ্যচিত্রে। প্রায় পঞ্চাশ মিনিট দৈর্ঘ্যের তথ্য চিত্রে থাকবে বিভিন্ন ক্লিপিং এবং বহু মানুষের সাক্ষাৎকার।
জোড়া বাগান ক্লাব ভেঙে ইস্টবেঙ্গল ক্লাব তৈরির লড়াই, সুরেশ চৌধুরীদের জেদ, হারকিউলিস কাপ জেতা সবই তুলে ধরা হবে ওই তথ্যচিত্রে। দীর্ঘ সময়ের একটি টিম রিসার্চের পরই ছবি তোইরির কাজ শুরু হবে বলে জানা গেছে।
জানা গিয়েছে, সত্তর-আশির দশকে দলবদলের সময় যে সমস্ত সমর্থকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন তাঁদের খুঁজে বের কর করে সাক্ষাৎকার নেওয়া হবে । নিজেদের মুখে তাঁরা বলবেন, কৃশানু দে, সুরজিৎ সেনগুপ্তদের বাড়ির বাইরে রাত পাহারা দিয়ে তাঁদের সই করানোর রোমহর্ষক কাহিনী। লাল-হলুদ জার্সি গায়ে খেলা অসংখ্য বিদেশি ফুটবলারের সঙ্গে যোগাযোগ করা হবে। তাঁদের বার্তাও থাকবে এই তথ্যচিত্রে।