Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিদেশি স্ট্রাইকার নেই, এই ইস্টবেঙ্গলে গোল করতে পারেন ডিফেন্ডারও

শোভন চক্রবর্তী  “অ্যাকোস্টার বুটে আছে প্রতিষেধক টিকা/ তাতেই কালকে আটকে যাবে মোহনবাগানের ডিকা।” কবিতা লিখেছেন সোদপুর নাটাগড়ের লাল-হলুদ সমর্থক নীলাঞ্জন গুহ। শুক্রবার ১৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। নিরাশ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। শনিবার

বিদেশি স্ট্রাইকার নেই, এই ইস্টবেঙ্গলে গোল করতে পারেন ডিফেন্ডারও

শেষ আপডেট: 1 September 2018 13:00

শোভন চক্রবর্তী 
“অ্যাকোস্টার বুটে আছে প্রতিষেধক টিকা/ তাতেই কালকে আটকে যাবে মোহনবাগানের ডিকা।” কবিতা লিখেছেন সোদপুর নাটাগড়ের লাল-হলুদ সমর্থক নীলাঞ্জন গুহ। শুক্রবার ১৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। নিরাশ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। শনিবার থেকে সক্কাল-সক্কাল বেরিয়ে আবার লাইন দিয়েছেন লেসলি ক্লডিয়াস সরণির ইস্টবেঙ্গল তাঁবুর সামনে। পরনে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইউনিফর্ম, কাঁধে ব্যাগ। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট পাননি হাতে। হয়তো বাড়িতেই বসে দেখতে হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ। যদি না কোনও মিরাকল হয়। যতবার ময়দানে বড় ম্যাচ এসেছে ততবার বিশেষজ্ঞরা একটাই কথা বলছেন- “এ ম্যাচে আগে থেকে কিচ্ছু বলা যায় না।” রবিবার মরশুমের প্রথম ডার্বি। একদিকে টিকিটের হাহাকার অন্যদিকে দুই প্রধানের দলে নানান রং। অনেক থাকা-না থাকার গল্প। সেই থাকার মধ্যে যেমন সুভাষ ভৌমিকের দলে রয়েছেন কোস্টারিকান বিশ্বকাপার অ্যাকোস্টা তেমনই না থাকার মধ্যে রয়েছে আপ-ফ্রন্টে গোল করার লোকের অভাব। আর ঠিক এখানেই লাল-হলুদের থেকে কয়েক কদম এগিয়ে সবুজ-মেরুন। স্ট্রাইকিং লাইনে স্বপ্নের ফর্মে থাকা ক্যামেরুনের ডিপান্ডা ডিকা, পাশে উগান্ডার হেনরি কিসেকা। কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে না থাকা নিয়ে যেন কোনও চিন্তাই নেই। বাস্তবটাকে মেনে নিয়েই হাতে থাকা অস্ত্র দিয়ে ম্যাচ বের করতে চাইছেন বাস্তব রায়, সুভাষ ভৌমিক, রঞ্জন চৌধুরীরা। এখনও অবধি লিগে যেকটা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল তাতে গোল হজম করতে হয়েছে মাত্র ১টি। কিন্তু বিপক্ষের জালে বল জড়াতে শুধু স্ট্রাইকাররা নন, কাজের কাজ করে দেখিয়েছেন মিডিও এমনকী ডিফেন্ডারও। গত ম্যাচেই পয়েন্ট খোয়াতে বসা ইস্টবেঙ্গলকে গোল করে মশাল জ্বালিয়েছিলেন ডিফেন্সে নামা কৌশিক সরকার। এছাড়াও কখনও গোল এসেছে ব্র্যান্ডনের পা থেকে কখনও আবার পেনাল্টি থেকে গোল তুলে নিয়েছেন চুলোভা। সিরিয়ান আল আমনা, সেনেগালের কাশিম আইদারা তো আছেনই। আর এটাকেই টিমের সবচেয়ে শক্তিশালী দিক বলে মনে করছে ইস্টবেঙ্গল কর্তা থেকে সমর্থক প্রায় সকলেই। রবিবারই ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক হবে অ্যাকোস্টার। প্রথম ম্যাচই বড় ম্যাচ। কী করবেন সেটা বোঝা যাবে যুবভারতীর ঘাসেই। ফুটবল মহলে মতে, ডিকা এমন একজন স্ট্রাইকার যে, ৫০-৫০ বলকেও নেট করে দিতে পারেন। গত আইলিগের শেষ ডার্বিতেও সেটা করে দেখিয়েছেন ক্যামেরুনের এই স্ট্রাইকার। কিন্তু এ বার তাঁকে পড়তে হবে বিশ্বকাপারের ডিফেন্সের সামনে। লিগের একাধিক ম্যাচে বাগানের পালে একাই হাওয়া দিয়েছেন ডিকা। অনেকের মতে তাঁকে আটকে দিতে পারলেই অর্ধেক কাজ হয়ে যাবে ইস্টবেঙ্গলের। বড় ম্যাচ টানটান স্নায়ু যুদ্ধ। তাই রবিবারের ডার্বিতে অন্য দুই লড়াইও দেখা যাবে বলে মনে করছে ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশ। কী সেই লড়াই? মেহেতাব বনাম কিংশুক। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে বনে যাওয়া মেহেতাব এ বার মোহনবাগানে। আর বাগানের ঘরের ছেলে হয়ে যাওয়া শ্রীরামপুরের কিংশুক এ বার লাল-হলুদে। বহু বড় ম্যাচ খেলেছেন দু’জনেই। মেহেতাবের যেমন অনেক বছর আগে সবুজ-মেরুন জার্সিতে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কিংশুকের তা নেই। কিংশুক যা ডার্বি খেলেছেন সবটাই মোহনবাগানের হয়ে। ফলে ইস্টবেঙ্গল জার্সিতে কিংশুকের লড়াই আর মোহনবাগানের জার্সিতে মেহেতাবের লড়াই উত্তেজনার পারদ বেশ খানিকটা বাড়িয়ে দেবে বলেই মনে করছে ময়দানি জনতা। সম্ভাব্য একাদশ- গোলকিপার- রক্ষিত ডাগর ডিফেন্স- জনি অ্যাকোস্টা, কিংশুক দেবনাথ, লালরাম চুলোভা, সামাদ আলি মল্লিক মিডফিল্ড- আল আমনা, কাশিম আইদারা, ব্র্যান্ডন,  ডানমাওয়াইয়া, কমলপ্রীত সিং স্ট্রাইকার- জবি জাস্টিন সম্প্রচার- বিকেল ৪.৩০টা, সাধনা নিউজ (ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও খেলা দেখা যাবে)  

```