Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মার্কোসের গোলে জয়, পিয়ারলেসের সঙ্গে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

দ্য ওয়াল ব্যুরো : ঘরের মাঠে লিগের গুরত্বপূর্ণ ম্যাচে রেনবো এফসিকে হারাল ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে করা মার্কোসের একমাত্র গোলে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পিয়ারলেসকে ছুঁয়ে ফেলল ইস্টবেঙ্গল। এক ম্যাচ বেশি খেললেও লিগ তালি

মার্কোসের গোলে জয়, পিয়ারলেসের সঙ্গে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 20 September 2019 13:26

দ্য ওয়াল ব্যুরো : ঘরের মাঠে লিগের গুরত্বপূর্ণ ম্যাচে রেনবো এফসিকে হারাল ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে করা মার্কোসের একমাত্র গোলে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পিয়ারলেসকে ছুঁয়ে ফেলল ইস্টবেঙ্গল। এক ম্যাচ বেশি খেললেও লিগ তালিকার শীর্ষে আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। এ দিন ঘরের মাঠে প্রথম থেকেই জয়ের লক্ষ্যে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু কাদামাঠে আক্রমণ তৈরি করতে সমস্যা হচ্ছিল। তারমধ্যেই কিছু আক্রমণ তৈরি করেন জুয়ান মেরা, পিন্টু মাহাতার। কিন্তু রেনবো-র গোলের নীচে সজাগ ছিলেন অঙ্কুর। ফলে গোল আসছিল না। অন্যদিকে ফেলিক্স চিডি, অ্যামোবিরা দু-একটা সুযোগ তৈরি করলেও গোল আসেনি। এর মধ্যেই ৩৫ মিনিটের মাথায় রোনাল্ডোকে বক্সের মধ্যে ফাউল করে রেনবো ডিফেন্ডার। পেনাল্টি পায় লাল-হলুদ ব্রিগেড। ঠান্ডা মাথায় গোলকিপারের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন স্প্যানিশ মার্কোস। দু'মিনিট পরেই পিন্টুর জোরালো হেড দারুণ বাঁচান অঙ্কুর। প্রথমার্ধে ১-০ ব্যবধানেই মাঠ ছাড়ে দু'দল। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কোলাডোকে নামান কোচ আলেজান্দ্রো। অন্যদিকে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে রেনবোও। পল্টু দাস, অভিজিৎ সরকাররা আক্রমণ বাড়াতে থাকেন। তবে এ দিন গোলের নীচে ভালো খেললেন ইস্টবেঙ্গলের গোলকিপার রালতেও। বেশ কিছু ভালো সেভ করেন তিনি। ৭০ মিনিটের মাথায় অ্যামোবির শট পোস্টে লেগে বেরিয়ে যায়। আর গোল আসেনি। ১-০ ব্যবধানেই ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। অন্যদিকে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট পিয়ারলেসের। ক্রোমারা এক ম্যাচ কম খেললেও এখনও কাস্টমস, জর্জ টেলিগ্রাফের মতো দলের বিরুদ্ধে খেলা বাকি তাঁদের। সেখানে পয়েন্ট নষ্ট করলেই লিগ জয়ের দরজা খুলে যাবে ইস্টবেঙ্গলের সামনে।

```