Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সাদামাটা ফুটবলে জয়, লিগ শীর্ষে লালহলুদ

দ্য ওয়াল ব্যুরো: ডার্বির আগে লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রেনবো এফসি'র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে চুলোভার করা একমাত্র গোলে রেনবোকে হারালো লালহলুদ ব্রিগেড। খেলার আগেই বৃষ্টির জন্য মাঠে দেহের নিয়ন্ত্রণ রাখতে সমস্যা

সাদামাটা ফুটবলে জয়, লিগ শীর্ষে লালহলুদ

শেষ আপডেট: 26 August 2018 13:03

দ্য ওয়াল ব্যুরো: ডার্বির আগে লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রেনবো এফসি'র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে চুলোভার করা একমাত্র গোলে রেনবোকে হারালো লালহলুদ ব্রিগেড। খেলার আগেই বৃষ্টির জন্য মাঠে দেহের নিয়ন্ত্রণ রাখতে সমস্যা হচ্ছিল দুই দলের খেলোয়াড়দেরই। তাই কিছুটা ধরে খেলার চেষ্টা করতে থাকেন আমনা, কাসিম আইদারারা। দু'প্রান্ত দিয়ে আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। কিন্তু নিজেদের ডিফেন্স জমাট রেখেছিল রেনবো। ফলে সেভাবে সুযোগ পাচ্ছিলেন না জবি জাস্টিন, ব্র্যান্ডনরা। ২০ মিনিটের মাথায় কমলপ্রীত সিংয়ের ক্রসে সহজ সুযোগ নষ্ট করেন জবি জাস্টিন। ২৪ মিনিটের মাথায় বক্সের মধ্যে সুরাবুদ্দিনকে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যদিও পেনাল্টি নিয়ে রেনবো খেলোয়াড়েরা যেভাবে প্রতিবাদ করলেন তাতে পেনাল্টি নিয়ে সংশয় থেকে গেল। স্পট থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন চুলোভা। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে রেনবো। গোল করার জন্য মরিয়া হয়ে ওঠেন সানডে, সুজয় অভিজিৎ সরকাররা। ৫১ মিনিটের মাথায় সুজয়ের বাঁ পায়ের শট দারুণ বাঁচান লালহলুদ গোলকিপার রক্ষিত ডাগর। রেনবোর একের পর এক আক্রমণে কিছুটা চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল রক্ষণভাগ। চাপ সামলে আল আমনার হাত ধরে খেলায় ফেরার চেষ্টা করতে থাকে ইস্টবেঙ্গল। অতিরিক্ত সময়ে বক্সের মধ্যে থেকে সহজ সুযোগ নষ্ট করেন রেনবোর পল্টু সরকার। এই জয়ের ফলে ফের লিগের শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। তবে রেনবো যেভাবে দ্বিতীয়ার্ধে চাপে রাখলো ইস্টবেঙ্গলকে তাতে ডার্বির আগে রক্ষণ নিয়ে কিছুটা চিন্তা বাড়ল সুভাষ ভৌমিকের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```