Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিরাটদের ফিল্ডিং কোচের দায়িত্বে জন্টি রোডস বেমানান: নির্বাচক প্রধান

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর মতো ফিল্ডিং কোচ হিসেবেও রেখে দেওয়া হয়েছে আর শ্রীধরকে। অথচ ভারতের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন বিশ্বের সেরা ফিল্ডার জন্টি রোডস। তাঁকে প্রথম তিনের মধ্যে বাছাই করেননি নির্বাচকরা। আর এ

বিরাটদের ফিল্ডিং কোচের দায়িত্বে জন্টি রোডস বেমানান: নির্বাচক প্রধান

শেষ আপডেট: 23 August 2019 11:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর মতো ফিল্ডিং কোচ হিসেবেও রেখে দেওয়া হয়েছে আর শ্রীধরকে। অথচ ভারতের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন বিশ্বের সেরা ফিল্ডার জন্টি রোডস। তাঁকে প্রথম তিনের মধ্যে বাছাই করেননি নির্বাচকরা। আর এই ব্যাপারে সাফাই গাইলেন ভারতের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। বললেন, ভারতের ফিল্ডিং কোচ হিসেবে যদি জন্টিকে নির্বাচন না করা হয়, তাহলে ওকে তালিকায় রাখার কোনও মানে নেই। ভারতের ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরকেই রেখে দিয়েছেন নির্বাচকরা। তালিকায় দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে অভয় শর্মা ও টি দিলীপ। অভয় শর্মা ইন্ডিয়া এ দলের ফিল্ডিং কোচ ও টি দিলীপ ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ফিল্ডিং কোচ। এই তালিকা থেকেই বাদ পড়েছেন বিশ্বের সেরা ফিল্ডার দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। এই ব্যাপারেই নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছেন, "ভারতের ফিল্ডিং কোচের এই তালিকায় বেমানান জন্টি রোডস। আর শ্রীধরের প্রতিভা সম্বন্ধে আমাদের মনে কোনও দিনই সন্দেহ ছিল না। গত কয়েক বছরে ভারতের ফিল্ডিং বিশ্বের অন্যতম সেরা। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং কোচ হয়ে উঠেছেন অরুণ। তাই তাঁকেই রেখে দেওয়ার পক্ষপাতী ছিল নির্বাচক মণ্ডলী। তাই যখন জন্টিকে ভারতের ফিল্ডিং কোচ হিসেবে বাছাই করা হবেই না, তখন তাঁকে তালিকায় রাখারই কোনও মানে হয় না। কারণ, যাঁরা দুই ও তিন নম্বরে থাকবেন তাঁদের উপর ইন্ডিয়া এ ও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কোচিং করানোর দায়িত্ব দেওয়া হবে। আর এই দায়িত্বে বেমানান জন্টি।" বিশ্বকাপে ভারতের ব্যর্থতায় যে ফিল্ডিং-এর কোনও দোষ নেই, তাও জানিয়েছেন প্রসাদ। তিনি বলেন, "বিশ্বকাপে ভারতের দলে ৩ থেকে ৪জন কিপার ছিল। তাই শ্রীধর যেটা আশা করেছিলেন, সেটা হয়তো তিনি পাননি। কিন্তু তারমানে তাঁর কোচিং পদ্ধতি ভুল হতে পারে না। দিনদিন আরও উন্নতি করবেন শ্রীধর। আর তাঁর নেতৃত্বে আরও উন্নতি করবে ভারতের ফিল্ডিং ইউনিট।" নিজের সময়ে বিশ্বের সেরা ফিল্ডার ছিলেন জন্টি রোডস। খেলা ছেড়ে দেওয়ার পর ফিল্ডিং কোচ হিসেবে একাধিক জায়গায় কাজ করেছেন তিনি। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ তিনি। তাঁর কোচিং-এই মুম্বই আইপিএল-এর অন্যতম সেরা দল। ভারতীয় ক্রিকেটের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত থাকায় ভারতের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন জন্টি। অথচ তাঁকেই কিনা কোচের তালিকা থেকেই বাদ রাখলেন নির্বাচকরা।

```