Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

করোনা মহামারী মেটাতে সেই ‘ভগবানের হাত’ ভরসা মারাদোনার

দ্য ওয়াল ব্যুরো: যতদিন ফুটবল থাকবে, ততদিন দিয়েগো আর্মান্দো মারাদোনা নামটা থাকবে। আর যতদিন মারাদোনার নাম থাকবে, ততদিন থাকবে তাঁর ‘ভগবানের হাত’। সেই ‘ভগবানের হাত’ যা মারাদোনার ফ্যান তথা আর্জেন্টিনার বাসিন্দাদের জন্য সত্যিই ভগবানের। আর বাকিদের

করোনা মহামারী মেটাতে সেই ‘ভগবানের হাত’ ভরসা মারাদোনার

শেষ আপডেট: 29 April 2020 05:41

দ্য ওয়াল ব্যুরো: যতদিন ফুটবল থাকবে, ততদিন দিয়েগো আর্মান্দো মারাদোনা নামটা থাকবে। আর যতদিন মারাদোনার নাম থাকবে, ততদিন থাকবে তাঁর ‘ভগবানের হাত’। সেই ‘ভগবানের হাত’ যা মারাদোনার ফ্যান তথা আর্জেন্টিনার বাসিন্দাদের জন্য সত্যিই ভগবানের। আর বাকিদের কাছে তা এক কুখ্যাত ঘটনা, যা ফুটবলের এক কলঙ্কিত ইতিহাসের স্মৃতি বহন করে। কিন্তু বর্তমানের করোনা মহামারীকে দূর করতে সেই ভগবানের হাতেই ভরসা রাখছেন মারাদোনা নিজেই। করোনা সংক্রমণের জন্য বর্তমানে গোটা বিশ্বে সব ধরনের খেলাধুলো বন্ধ। এই অবস্থায় ফিফার তরফে জানানো হয়েছে, সব দেশ নিজেদের ঘরোয়া লিগ নিজেদের মতো করে শেষ করতে পারে। তাই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে ঠিক করা হয়েছে, আগামী দু’বছর ঘরোয়া লিগে অবনমন তারা রাখবে না। ভোটাভুটি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার ফলে অবনমনে যাওয়া থেকে বেঁচে গিয়েছে মারাদোনার কোচিংয়ে খেলা ক্লাব গিমনাসিয়া। এই মুহূর্তে লিগের সবথেকে তলায় তারা। মারাদোনার ভক্তরা এই ঘটনাকে ভগবানের হাতের সঙ্গে তুলনা করছেন। তাঁদের বক্তব্য ফের একবার ভগবানের হাত এসে বাঁচিয়ে দিয়েছে দিয়েগোকে। কিন্তু এই ঘটনার থেকে যদি এই ভগবানের হাত এসে করোনা সংক্রমণ দূর করে দিত, তাহলে আরও অনেক খুশি হতেন বলেই জানিয়েছেন মারাদোনা।

আরও পড়ুন মহাভারতের এক উপেক্ষিত মহানায়ক, লড়েছিলেন পাণ্ডবপক্ষে, ধৃতরাষ্ট্রের পুত্র হয়েও

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে ৮৬-র বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, “এই ঘটনাকে অনেকে ভগবানের হাত বলছেন। কিন্তু আমি এই হাতের কাছে চাইছি পৃথিবী থেকে করোনাভাইরাসকে দূর করতে। যাতে মানুষ আবার তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁদের স্বাস্থ্য ভাল থাকে। তাঁদের মনে যাতে আনন্দ থাকে।” আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এই দু’বছর অবনমন না করার সিদ্ধান্তকেও মেনে নিতে পারেননি মারাদোনা। তাঁর মতে ফুটবলে যদি চ্যাম্পিয়নশিপ আর অবনমন না থাকে, তাহলে ফুটবলের মজাটাই আর থাকে না। এখনও পর্যন্ত আর্জেন্টিনায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৪১২৭। তার মধ্যে মৃত্যু হয়েছে ২১৪ জনের।

```