Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাপ কা বেটা, প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে রোনাল্ডো-পুত্রের অনবদ্য গোল

দ্য ওয়াল ব্যুরো: বাবা বা মা যদি খ্যাত হয়ে যান, তাঁর সন্তান যদি সেই জুতোতেই পা গলায় তাহলে তুলনা টানা হয়েই থাকে। বিগ বি’র সঙ্গে জুনিয়র বচ্চন, সুনীল গাভাস্করের সঙ্গে রোহন গাভাস্কার কিংবা শচীন তেণ্ডুলকরের সঙ্গে অর্জুনের তুলনা হয় প্রায়ই। ভাল করল

বাপ কা বেটা, প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে রোনাল্ডো-পুত্রের অনবদ্য গোল

শেষ আপডেট: 15 October 2018 08:37

দ্য ওয়াল ব্যুরো: বাবা বা মা যদি খ্যাত হয়ে যান, তাঁর সন্তান যদি সেই জুতোতেই পা গলায় তাহলে তুলনা টানা হয়েই থাকে। বিগ বি’র সঙ্গে জুনিয়র বচ্চন, সুনীল গাভাস্করের সঙ্গে রোহন গাভাস্কার কিংবা শচীন তেণ্ডুলকরের সঙ্গে অর্জুনের তুলনা হয় প্রায়ই। ভাল করলে ভাল। আর খারাপ হলে তো সমালোচনার ঝড়। ইদানীং আবার সোশ্যাল মিডিয়ার রমরমার সময়ে ট্রোলড করা একটা ট্রেন্ড। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলেকে দেখে অনেকেই বলছেন, ‘বাপ কা বেটা।’ আপাতত সিআরসেভেন ইতালির মাটিতে। জুভেন্টাসের জার্সিতে গোলও করতে শুরু করেছেন নিজস্ব ভঙ্গিমায়। তাঁর বড় ছেলে অর্থাৎ জুনিয়র রোনাল্ডো এখন জুভেন্টাস জুনিয়র দলের সদস্য। এর আগেও প্র্যাকটিসে ছোট রোনাল্ডো চোখ ধাঁধানো স্কিল দেখিয়েছিলেন। কিন্তু এ বার খেলার মাঝে যা গোল করল, তা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখলেন, “বাবার মতোই পায়ের কাজ।” শনিবার নিজের ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন পর্তুগীজ তারকা। যাতে দেখা যাচ্ছে তাঁর ছেলে কার্যত প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাচিয়ে বল জালে জড়িয়ে দিচ্ছে। নিখুঁত পায়ের কাজ, ছোট্ট জায়গায় বল নিয়ে ঘোরা, উইথ বল দৌড়, সবই যেন অবিকল বাবার মতো। আপাতত ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মাঝে ক’দিন চুপ থাকলেও মুখ খুলেছেন প্রাক্তন ম্যান ইউ এবং রিয়েল তারকা। গোলও করেছেন সাদা-কালো ডোরা কাটা জার্সিতে। এরই মধ্যে নিজের ছেলের গোলের ক্লিপিং করে রোনাল্ডো লিখলেন, “চালিয়ে যা...... এ ভাবেই।” https://twitter.com/Cristiano/status/1051469866237071361

```