Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সামনে সেই প্যারাগুয়ে, দু’বারের জ্বালা সুদে আসলে মেটাতে চায় ব্রাজিল

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ম্যাচ। উনিশের কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে ব্রাজিল। সেলেকাওদের তুলনায় ওজনে অনেকটা পিছিয়ে প্যারাগুয়ে। তবু সমর্থকদের আলোচনায় সেই ১১ ও ১৫-র অভিশপ্ত স্মৃতি। ওই দু’বারই ব্রাজিলকে

সামনে সেই প্যারাগুয়ে, দু’বারের জ্বালা সুদে আসলে মেটাতে চায় ব্রাজিল

শেষ আপডেট: 27 June 2019 11:04

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ম্যাচ। উনিশের কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে ব্রাজিল। সেলেকাওদের তুলনায় ওজনে অনেকটা পিছিয়ে প্যারাগুয়ে। তবু সমর্থকদের আলোচনায় সেই ১১ ও ১৫-র অভিশপ্ত স্মৃতি। ওই দু’বারই ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল। আর দু’বারই সিলেভার্টের দেশ প্যারাগুয়ের কাছে হারে। ভারতীয় সময় শুক্রবার সকালে ফিরমিনহো, কুটিনহোরা নামবেন প্যারাগুয়ের বিরুদ্ধে। দু’বারই ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকার পর্যন্ত। কিন্তু এ বার ৯০ মিনিটেই খেলা শেষ করতে চান থিয়াগো সিলভা, উইলিয়ানদের হেড স্যার তিতে। টুর্নামেন্ট শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছিল ব্রাজিল। চোটের কারণে ছিটকে যেতে হয় তারকা ফুটবলার নেমার দ্য জুনিয়র সিলভাকে। কিন্তু এখনও নেমারের অভাব খুব একটা ভুগতে হয়নি ব্রাজিলকে। প্রথম ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছিল সাম্বা বাহিনী। কিন্তু হোঁচট খেতে হয় পরের ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোল শূন্য ড্র করে বসে ব্রাজিল। প্রবল সমালোচনা শুরু হয় দেশ জুড়ে। এ বার ব্রাজিলই লাতিন ফুটবলের এই মহারণের আয়োজক। গ্রুপের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় তিতের দল। মাঝমাঠে সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় প্রতিপক্ষ পেরুকে। হারায় ৫-০ গোলে। পর্যবেক্ষকদের মতে, এখনও পর্যন্ত ব্রাজিল টিম এই টুর্নামেন্টে যে ফুটবল খেলেছে, তা নিয়ে সমালোচনার কোনও জায়গায় নেই। কারণ এক, ফরওয়ার্ড লাইন তিন ম্যাচে গোল করেছে আটটি। দুই, ডিফেন্স লাইনকে একটিও গোল হজম করতে হয়নি। ফলে, ভারসাম্যের ফুটবল খেলছে তিতের দল। প্যারাগুয়ের কোচের দায়িত্বে রয়েছেন আর্জেন্তিনীয় এডুয়ার্ডো বেরিজ্জো। তাঁর স্ট্র্যাটেজিই ডিফেন্সিভ ফুটবল। ফলে অনেকেই মনে করছেন, কালকের ম্যাচ হবে প্যারাগুয়ের ডিফেন্স বনাম ব্রাজিলের আক্রমণ ভাগের লড়াই। এখন দেখার ১১, ১৫-র পুনরাবৃত্তি হয় উনিশে, নাকি সুদে আসলে বদলা নেয় ব্রাজিল।

```