Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভেনেজুয়েলা বধ মেসিদের, কোপার সেমিতে ব্রাজিল বনাম আর্জেন্টিনা

দ্য ওয়াল ব্যুরো: আরও একবার কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে দু'গোলে হারিয়ে উনিশের লাতিন মহারণের শেষ চারের টিকিট কনফার্ম হল মেসিদের। এবং একই সঙ্গে সেমিফাইনাল ম্যাচই ধারেভারে ফাইনালের মতো হতে চলেছে। ব্রাজিলের বিরু

ভেনেজুয়েলা বধ মেসিদের, কোপার সেমিতে ব্রাজিল বনাম আর্জেন্টিনা

শেষ আপডেট: 29 June 2019 03:07

দ্য ওয়াল ব্যুরো: আরও একবার কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে দু'গোলে হারিয়ে উনিশের লাতিন মহারণের শেষ চারের টিকিট কনফার্ম হল মেসিদের। এবং একই সঙ্গে সেমিফাইনাল ম্যাচই ধারেভারে ফাইনালের মতো হতে চলেছে। ব্রাজিলের বিরুদ্ধে নামতে হবে আর্জেন্টিনাকে। বিশ্বফুটবলের সবচেয়ে উত্তেজনার ম্যাচ হতে চলেছে ভারতীয় সময় সোমবার। ভেনেজুয়েলা ম্যাচেও আহামরি ফুটবল খেলতে পারেনি মেসিরা। বল দখলও ছিল আর্জেন্টিনার বেশি। তবে ফুটবলে যেটা সবচেয়ে বেশি দরকারি, শুরুতেই সেই গোলটা করে ফেলে নীল-সাদা জার্সিধারীরা। খেলা শুরুর দশ মিনিটের মাথাতেই ভেনেজুয়েলার জাল নাড়িয়ে দেন এল মার্টিনেজ। মেসিকে জোনাল মার্কিং-এ ফেলে আর্জেন্টিনার আক্রমণকে ঠেকানোর চেষ্টা করেছিল ভেনেজুয়েলা। কিন্তু সেই কৌশলে লাভ হয়নি। মেসির পিছনে মার্কার লেগে থাকায় ফ্রি খেলে যায় বাকিরা। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান জি লো সোলাসো। আর এই ম্যাচ শেষ হওয়ার পরেই এখন শুরু হয়ে গিয়েছে পরের ম্যাচের হিসেব। কে কতটা এগিয়ে তার তুল্যমূল্য বিচার। একদিকে নেমারহীন ব্রাজিল, অন্যদিকে মেসির আর্জেন্টিনা। অপেক্ষা এখন মেগা সেমিফাইনালের।

```