Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'কুল' ধোনিও করলেন ভুল, চাপের ফলেই কি!

দ্য ওয়াল ব্যুরো: তাহলে চাপের মধ্যে মহেন্দ্র সিং ধোনিও ভুল করেন। ক্রিকেট দুনিয়ার 'কুলেস্ট' খেলোয়াড়ের মাথা থেকেও ক্রিকেটের ছোট্ট ছোট্ট বেসিক ব্যাপার বেরিয়ে যায়। রান তাড়া করতে গিয়ে তেমনটাই হলো অ্যাডিলেডে। যদিও ধোনির এই ভুল চোখ এড়িয়ে গেল আম্পায়

'কুল' ধোনিও করলেন ভুল, চাপের ফলেই কি!

শেষ আপডেট: 16 January 2019 08:38

দ্য ওয়াল ব্যুরো: তাহলে চাপের মধ্যে মহেন্দ্র সিং ধোনিও ভুল করেন। ক্রিকেট দুনিয়ার 'কুলেস্ট' খেলোয়াড়ের মাথা থেকেও ক্রিকেটের ছোট্ট ছোট্ট বেসিক ব্যাপার বেরিয়ে যায়। রান তাড়া করতে গিয়ে তেমনটাই হলো অ্যাডিলেডে। যদিও ধোনির এই ভুল চোখ এড়িয়ে গেল আম্পায়ারদের।

আরও পড়ুন ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভ আছড়ে পড়ল সৃজিতের ইনবক্সে, পোস্ট মুছলেন পরিচালক

ঘটনাটি ঘটে ৪৫ তম ওভারের শেষ বলে। ভারতের রান তখন ৪ উইকেটে ২৫৪। ৩১ বলে ৪৫ রান চায়। কোহলি আউট হতে সবে দীনেশ কার্তিক নেমেছেন। ন্যাথন লিওঁর বল লং অন দিয়ে ঠেলে দিয়ে সিঙ্গল নেন মাহি। আর তখনই হয় এই ভুল। বোলার্স এন্ডের পপিং ক্রিজের সামনে এসেও লাইন ক্রস করেননি তিনি। অর্থাৎ ক্রিকেটীয় পরিভাষায় সিঙ্গল কমপ্লিট করেননি ধোনি। এবং যেহেতু ধোনি রান কমপ্লিট করেননি, তাই নিয়ম অনুযায়ী সেই রান কাউন্টও হয় না। https://twitter.com/neicho32/status/1085127977216598017 কিন্তু পুরো ঘটনাটি এড়িয়ে যায় অন ফিল্ড আম্পায়াররা। কিন্তু টিভি রিপ্লেতে ধরা পড়ে পুরোটা। আর তারপর থেকেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। অজি সমর্থকদের অনেকে প্রশ্ন তোলেন, ওই রান না হলে খেলার ভাগ্য নাকি পালটে যেতে পারত। কারণ ওভারের শেষ বলে রান নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রেখেছিলেন ধোনি। এ ক্ষেত্রে রান দেওয়া না হলে নতুন নামা কার্তিককে নতুন ওভার ফেস করতে হতো। কিন্তু এর বিরুদ্ধেও এসেছে অনেক কমেন্ট। ভারতীয় সমর্থকরা বলছেন, যাঁরা বলছেন ধোনি রান চুরি করেছেন, তাঁদের থেকে বড় চোর ক্রিকেট দুনিয়ায় নেই। জয়ের জন্য সব কিছুই করতে পারেন তাঁরা। আর এ ক্ষেত্রে একটা রান খালি কম হতো। অন্যদিকে দীনেশ কার্তিকও যথেষ্ট ভালো খেলেছেন আগের দিন। সুরতরাং ওই একটা রানের জন্য খেলার ফল অন্যরকম হতো, এটা নিজেদের স্বান্তনা দেওয়া ছাড়া আর কিছুই নয়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```