Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

থামল ঘরোয়া লিগে জর্জের অশ্বমেধ, কোয়েসির জোড়া গোলে জিতল মহামেডান

দ্য ওয়াল ব্যুরো: জিতেই চলছিল রঞ্জন ভট্টাচার্যের জর্জ টেলিগ্রাফ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বৃহস্পতিবার মহামেডানের বিরুদ্ধে নেমেছিল তারা। অবশেষে ঘরোয়া লিগে প্রথম ম্যাচ হারল জর্জ। অন্যদিকে সাদা-কালো শিবিরও প্রথম জয়ের মুখ দেখল লিগে। সৌজন্যে গোল

থামল ঘরোয়া লিগে জর্জের অশ্বমেধ, কোয়েসির জোড়া গোলে জিতল মহামেডান

শেষ আপডেট: 29 August 2019 13:53

দ্য ওয়াল ব্যুরো: জিতেই চলছিল রঞ্জন ভট্টাচার্যের জর্জ টেলিগ্রাফ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বৃহস্পতিবার মহামেডানের বিরুদ্ধে নেমেছিল তারা। অবশেষে ঘরোয়া লিগে প্রথম ম্যাচ হারল জর্জ। অন্যদিকে সাদা-কালো শিবিরও প্রথম জয়ের মুখ দেখল লিগে। সৌজন্যে গোল মেশিন আর্থার কোয়েসি। এ দিন নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান। এর আগের তিনটি ম্যাচই ড্র করেছিল শতাব্দীপ্রাচীন ক্লাব। এ দিন জয় পেয়ে মহামেডানের পয়েন্ট হল চার ম্যাচে ৬। ইস্টবেঙ্গলের মতো হেভিওয়েট টিমকেও হারিয়ে দিয়েছিল জর্জ। জাস্টিস মর্গ্যানের শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছিল আলেজান্দ্রো মেনেন্ডেজের টিমকে। তবে এ দিন কাদা মাঠে বিশেষ সুবিধে করতে পারেনি জর্জ। ম্যাচের ফলাফল ২-১। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৬৬ মিনিটে কোয়েসির দুরন্ত হেডে এগিয়ে যায় মহামেডান। মিনিট দুয়েক পর পেনাল্টি থেকে ২-০ করেন সেই কোয়েসি। এরপর ৭৬ মিনিটে জর্জের হয়ে ব্যবধান কমান মোহনবাগানের প্রাক্তনী ইচে। জর্জের হারে বড় ম্যাচের আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বিশেষ করে চাপ কাটল ইস্টবেঙ্গলের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ভবানীপুর। তারপরই জর্জ। চার ম্যাচে ৯। তিনটি করে ম্যাচ খেলে ইস্টবেঙ্গল রয়েছে ৬ পয়েন্টে এবং মোহনবাগান রয়েছে ৪ পয়েন্টে। বড় ম্যাচ যে দল জিতবে, লিগের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে তারা।

```