Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ছেলে কোলে হার্দিক, ‘ভগবানের আশীর্বাদ’ বললেন ভারতীয় অলরাউন্ডার

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ছেলে হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর বান্ধবী অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কভিচের। সেদিন শুধুমাত্র ছেলের হাত ধরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সবাইকে সেই খবর জানিয়েছিলেন হার্দিক। তখনই তাঁর ভ

ছেলে কোলে হার্দিক, ‘ভগবানের আশীর্বাদ’ বললেন ভারতীয় অলরাউন্ডার

শেষ আপডেট: 1 August 2020 09:06

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ছেলে হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর বান্ধবী অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কভিচের। সেদিন শুধুমাত্র ছেলের হাত ধরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সবাইকে সেই খবর জানিয়েছিলেন হার্দিক। তখনই তাঁর ভক্তরা অনুরোধ করেছিলেন ছেলের ছবি দেখানোর। সেই অনুরোধ রাখলেন হার্দিক। এবার ছেলের ছবি প্রকাশ করলেন তিনি। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন হার্দিক। সেখানে দেখা যাচ্ছে সদ্যোজাতকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে রয়েছেন বান্ধবী ও ছেলে। ছেলের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন হার্দিক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভগবানের আশীর্বাদ’। https://www.instagram.com/p/CDVV1ZCF7E0/?igshid=1bxug9ap33iux ইতিমধ্যেই ভাইরাল এই ছবি। ছেলের সঙ্গে হার্দিকের এই ছবি ঘিরে লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সবাই শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তো বলছেন, ভারতীয় দলের পরবর্তী আর এক অলরাউন্ডার চলে এল। ছেলে হওয়ার আনন্দে মশগুল ভারতীয় ক্রিকেটার। বাবা হওয়ার দায়িত্ব পালনও শুরু করে দিয়েছেন তিনি। এর আগে শুক্রবার আরও একটি ছবি প্রকাশ করেছিলেন হার্দিক। সেখানে দেখা যাচ্ছিল গাড়ি চালাচ্ছেন তিনি। পিছনের সিটে রাখা বাচ্চাদের ডায়াপার। ক্যাপশনে নাতাশাকে ট্যাগ করে তিনি লিখেছেন, “বাচ্চার ডায়াপার আসছে।” অনেকদিন ধরেই সার্বিয়ান অভিনেত্রী নাতাশার সঙ্গে প্রেম করলেও নিজেদের সম্পর্কের কথা তাঁরা সামনে আনেন গত বছর ৩১ ডিসেম্বর। দুবাইয়ে ক্রুজের মধ্যে হার্দিক নাতাশাকে প্রপোজ করেন। এনগেজমেন্টও সারেন সেখানে। এই ব্যাপারে কেউ আগে থেকে কিছু জানতেন না। এমনকি হার্দিকের দাদা ক্রুনালেরও কিছু জানা ছিল না। চলতি বছর মে মাসে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ক্রিকেটার জানান যে নাতাশা মা হতে চলেছেন। তারপর থেকে দুজনকে একসঙ্গেই দেখা যেত। প্রায়ই নাতাশার সঙ্গে ছবি প্রকাশ করতেন তিনি। বলি অভিনেত্রী নাতাশার বেবি বাম্পের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৩ সালে বলিউডে ডেবিউ করেন নাতাশা। প্রকাশ ঝার সত্যাগ্রহ তাঁর প্রথম ছবি। বিগ বসের অষ্টম সিজনে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি। এমনকি নাচ বলিয়েতেও অংশ নিয়েছেন। অন্যদিকে আইপিএলের দৌলতে ভারতীয় দলে ধূমকেতুর মতো প্রবেশ করেছেন হার্দিক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের জন্য অল্পদিনেই তিন ফরম্যাটেই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন তিনি। যদিও ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠে নামেননি তিনি। আইপিএলে তাঁকে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে। তার আগে আপাতত নতুন বাবা হওয়ার আনন্দ উপভোগ করছেন তিনি।

```