Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফুটবলার নন, ডগলাস কোস্তা এখন ওয়াটার স্প্রে, পাউডারের কৌটো

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাসুওলোর বিরুদ্ধে খেলার সময় বিপক্ষ খেলোয়াড়ের মুখে থুথু ছিটিয়ে লাল কার্ড দেখেছিলেন জুভেন্টাসের ডগলাস কোস্তা। তাঁর এই থুথু ছেটানো নিয়ে যে এত ক্রিয়েটিভিটি দেখা যাবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। ফুটবলার ডগলাস কোস্তার

ফুটবলার নন, ডগলাস কোস্তা এখন ওয়াটার স্প্রে, পাউডারের কৌটো

শেষ আপডেট: 22 September 2018 12:47

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাসুওলোর বিরুদ্ধে খেলার সময় বিপক্ষ খেলোয়াড়ের মুখে থুথু ছিটিয়ে লাল কার্ড দেখেছিলেন জুভেন্টাসের ডগলাস কোস্তা। তাঁর এই থুথু ছেটানো নিয়ে যে এত ক্রিয়েটিভিটি দেখা যাবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। ফুটবলার ডগলাস কোস্তার ‘থুতু’’ ছেটানোর ঘটনা নিয়ে মজার টিপ্পনি তৈরি করলেন এক হেয়ার ড্রেসার৷ গত রবিবার সাসুওলোর বিরুদ্ধে ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন দু’জন৷ প্রথমজন অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ঘরের মাঠে এই ম্যাচেই জুভেন্টাসের জার্সিতে প্রথম গোল করেন রোনাল্ডো৷ দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো৷ সেই ম্যাচেই শেষদিকে শুরু নাটক৷ বিপক্ষের ফরোয়ার্ড ফেডেরিকোর মুখে থুতু ছেটান জুভেন্টাসের ফুটবলার ডগলাস কোস্তা৷ এরপর তাঁকে লাল কার্ড দেখানো হয়৷ ফলে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ৯১ মিনিটে দশ জনে পরিণত হয় জুভেন্টাস৷ ম্যাচ জিততে অবশ্য বেগ পেতে হয়নি ইতালিয়ান ক্লাবকে৷ রোনাল্ডোরা ম্যাচ জেতে ২-১ ব্যবধানে৷ ডগলাস কোস্তার সেই থুতু ছেটানোর ঘটনা এবার উঠে এল এক সেলুনে৷ পার্লারের হেয়ার ড্রেসার কাস্টমারের চুল কাটছেন,আর মাঝে মধ্যেই চুলে জল স্প্রে করছেন৷ সেই স্প্রে’র বোতলের মুখেই রয়েছে জুভেন্টাসের জার্সিতে ডগলাস কোস্তার ছবি৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হেয়ার ড্রেসারের এই কাণ্ড দেখে সবাই অবাক৷ এক পলক দেখলে মনে হবে কোস্তা যেন মিনিটে মিনিটে থুতু ছেটাচ্ছেন৷ মজার এই ভিডিও কিন্তু ভাইরাল৷ https://twitter.com/IFTVofficial/status/1043190647942000641 ভাইরাল আরও এক ভিডিও, সেখানে পাউডারের কৌটোর মুখে রয়েছে কোস্তোর ছবি৷ ডগলাসের মুখ থেকে সরাসরি বেড়িয়ে আসছে পাউডার৷ https://twitter.com/tancredipalmeri/status/1042895272131665920 এ দিকে সময়টা সত্যিই একেবারে ভাল যাচ্ছে না কোস্তার৷ সিরি এ লিগের ম্যাচে অসভ্য আচরণ করে ইতিমধ্যেই শাস্তির মুখে পড়ছেন৷ সিরি এ লিগের চার ম্যাচে ব্যান করা হয়েছে তাঁকে৷  সেই সঙ্গে চোট আঘাতও ভোগাচ্ছে ৷ সিরি এ লিগের সাসুওলোর বিরুদ্ধে সেই ম্যাচের পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোড়ালিতে চোট পান কোস্তা৷ সামনের কয়েক মাস মাঠের বাইরে কাটাতে হতে পারে তাঁকে৷ https://www.youtube.com/watch?v=VZJxu6oKUWg

```