Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'অনুষ্কাকে কি দত্তক নিয়েছে বিসিসিআই', নিউজিল্যান্ডে পা দেওয়া মাত্রই শুরু ট্রোল

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়া সফর থেকে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন অনুষ্কা শর্মা। এ বার নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে গেলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে পা রাখার পর থেকে ফের নেটিজেনদের কোপে অনুষ্কা। আরও পড়ুন ‘মুম্বই এসে ধনেপাতাও বিক্রি করেছি’,

'অনুষ্কাকে কি দত্তক নিয়েছে বিসিসিআই', নিউজিল্যান্ডে পা দেওয়া মাত্রই শুরু ট্রোল

শেষ আপডেট: 21 January 2019 21:23

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়া সফর থেকে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন অনুষ্কা শর্মা। এ বার নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে গেলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে পা রাখার পর থেকে ফের নেটিজেনদের কোপে অনুষ্কা।

আরও পড়ুন ‘মুম্বই এসে ধনেপাতাও বিক্রি করেছি’, নিজের স্ট্রাগলিং সময়কে তুলে ধরলেন নওয়াজ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতের গন্তব্য নিউজিল্যান্ড। সেখানেই কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন বিরাটরা। সিডনি থেকেই সরাসরি অকল্যান্ডে পৌঁছে গিয়েছেন বিরাট অ্যান্ড কোং। নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌছঁনোর ভিডিও বিসিসিআইয়ের টুইটারে পোস্ট করা হয়। https://twitter.com/BCCI/status/1086926325364023296 এই ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসছেন ভারতীয় ক্রিকেটাররা। কেদার যাদব, মহম্মদ শামি, দীনেশ কার্তিকরা বেরিয়ে আসেন। এরপরেই নিজের লাগেজ ট্রলি নিয়ে বেরিয়ে আসেন বিরাট কোহলি। তাঁকে দেখেই উপস্থিত ভারতীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়। বিরাটের পিছনেই দেখা যায়, লাগেজ ট্রলি নিয়ে বেরিয়ে আসছেন অনুষ্কা শর্মা। এখানেই চটেছেন নেটিজেনরা। কেউ স্পষ্ট ভাষায় বলেছেন, ভারতীয় বোর্ড কি এ বার অনুষ্কাকে দত্তক নিল? কেউ আবার বলেছেন, অনুষ্কা কি ভারতীয় দল বা ম্যানেজমেন্টের সদস্য। যদি না হন, তাহলে ভারতীয় বোর্ডের টাকায় তিনি বিদেশ সফর করছেন কীভাবে? অনেকে আবার এই বিষয়ে রসিকতা করেছেন। তাঁরা বলেছেন, অনুষ্কাকে ভারতীয় দল নির্বাচনের জন্য নিয়ে গিয়েছেন বিরাট। https://twitter.com/AjayKum60356715/status/1086928615361540101 বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা যাবেন কিনা, বা গেলেও কতদিন থাকবেন, তা নিয়ে বোর্ডের সঙ্গে টিমের বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। বোর্ডের নিয়ম, বিদেশ সফরে গেলেও দু'সপ্তাহের বেশি দলের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা। কিন্তু বিরাটের নেতৃত্বে ভারতীয় দল বিসিসিআইয়ের কাছে আবেদন করেছে, যাতে পুরো সফরের জন্যই স্ত্রী ও বান্ধবীদের থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু এখনও সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। https://twitter.com/bhargava_badda/status/1086929759492235264 এর মধ্যেই অস্ট্রেলিয়া সফরে অন্য ক্রিকেটারদের স্ত্রীরা না গেলেও গিয়েছিলেন অনুষ্কা। পুরো সফরেই তিনি দলের সঙ্গে ছিলেন। সেখানেই বিরাটের সঙ্গে বড়দিন ও নিউ ইয়ার সেলিব্রেট করেন তিনি। তখনও সমালোচনা হয়েছিল। এ বারে নিউজিল্যান্ড সফরে যাওয়ার পর সেই সমালোচনার সুর আরও চড়ল।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```