Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

ক্রুয়েফের টোটাল ফুটবলেই টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে এক পা আয়াক্সের

দ্য ওয়াল ব্যুরো: এক দলে তারকার মেলা। অন্য দলে অফুরন্ত প্রাণশক্তি। এক দল অভিজ্ঞ কোচের অধীনে পরিকল্পনামাফিক ফুটবল খেলে। অন্য দল ফুটবলটা খেলে ক্লাবের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনার জন্য। একদিকে ইংল্যান্ডের পাওয়ার ফুটবল। অন্যদিকে ক্রুয়েফের টোট

ক্রুয়েফের টোটাল ফুটবলেই টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে এক পা আয়াক্সের

শেষ আপডেট: 30 April 2019 21:22

দ্য ওয়াল ব্যুরো: এক দলে তারকার মেলা। অন্য দলে অফুরন্ত প্রাণশক্তি। এক দল অভিজ্ঞ কোচের অধীনে পরিকল্পনামাফিক ফুটবল খেলে। অন্য দল ফুটবলটা খেলে ক্লাবের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনার জন্য। একদিকে ইংল্যান্ডের পাওয়ার ফুটবল। অন্যদিকে ক্রুয়েফের টোটাল ফুটবল। ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ অবধি জিতল টোটাল ফুটবল। টটেনহ্যামকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল আয়াক্স। খেলার শুরু থেকেই আয়াক্সের দাপট। জিয়াক, নেরেস, ব্লিন্ড, তাদিজ, ডি লিখট, ডি জং, ভ্যান ডে বেকদের গতিশীল ফুটবলের সামনে যেন থেমে গেছিল আলি, এরিকসনদের দৌড়। প্রথম ২০ মিনিট শুধু আয়াক্সের পায়েই বল। ছোট ছোট পাশে টটেনহ্যামের বক্সে উঠে আসছিল আয়াক্স। ১৫ মিনিটের মাথায় নেরেসের পাস ধরে বক্সের মধ্যে থেকে ঠান্ডা মাথায় গোল করে আয়াক্সকে এগিয়ে দেন ভ্যান ডে বেক। ২০ মিনিটের পরে ম্যাচে ফেরার চেষ্টা করেন এরিকসনরা। কিন্তু ফাইনাল থার্ডে এসে সব আক্রমণ খেই হারিয়ে ফেলছিল। প্রথমার্ধে ১-০ ব্যবধানেই মাঠ ছাড়ে দু'দল। দ্বিতীয়ার্ধে অনেক বেশি পজিটিভ মনোভাব নিয়ে খেলা শুরু করে টটেনহ্যাম। আক্রমণের ঝাঁঝ বাড়ান আলি, সিসোকোরা। অন্যদিকে চাপে পড়লেও নিজেদের স্বাভাবিক খেলা ছাড়েনি আয়াক্স। বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেননি লুকাস মৌরা, লোরেনতে। অন্যদিকে ৭৭ মিনিটের মাথায় নেরেসের শট পোস্টে লেগে ফেরে। নয়তো প্রথম লেগেই খেলা শেষ হয়ে যেত ইংল্যান্ডের ক্লাবের। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলে দু'দলের। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি টটেনহ্যাম। ১-০ গোলে জিতে প্রথম লেগ শেষ করে আয়াক্স। এ দিনের জয়ের ফলে অ্যাওয়ে গোল থেকে অ্যাডভান্টেজ আয়াক্স। পরের লেগ নিজেদের ঘরের মাঠে খেলবে তারা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে গেলে সেখানে জয় পেতে হবে টটেনহ্যামকে। কিন্তু এ দিনের খেলা দেখে মনে হলো সেটা খুব একটা সহজ হবে না ইংল্যান্ডের দলের জন্য। কারণ রিয়েল মাদ্রিদ, জুভেন্টাসকে হারানোর পর এ বার আরেক চ্যাম্পিয়ন টিমকে হারাতে মরিয়া আয়াক্স।

```