
শেষ আপডেট: 23 June 2019 09:54
সাকলিন মুস্তাক, পাকিস্তান ( ১৯৯৯ ) : বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় হ্যাটট্রিকের অধিকারী পাক স্পিনার সাকলিন মুস্তাক। জিম্বাবোয়ের বিরুদ্ধে পরপর তিন বলে হেনরি ওলোঙ্গা, অ্যাডাম হাকল ও পমি এম্বাঙ্গোয়াকে আউট করে নিজের হ্যাটট্রিক করেন এই স্পিনার।
চামিন্ডা ভ্যাস, শ্রীলঙ্কা ( ২০০৩ ) : বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক এসেছিল শ্রীলঙ্কার পেস বোলার চামিন্ডা ভ্যাসের দখলে। তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের প্রথম তিন বলে হান্নান সরকার, মহম্মদ আশরাফুল ও এনামুল হককে আউট করে হ্যাটট্রিক করেন এই বাঁ'হাতি বোলার।
ব্রেট লি, অস্ট্রেলিয়া ( ২০০৩ ) : দক্ষিণ আফ্রিকাতে হওয়া বিশ্বকাপেই হ্যাটট্রিক করেছিলেন অজি পেস বোলার ব্রেট লিও। কেনিয়ার বিরুদ্ধে পরপর তিন বলে তিনি তুলে নেন ওটিয়েনো, বিজল পটেল ও ডেভিড ওবুয়ার উইকেট। অস্ট্রেলিয়ার ইতিহাসে বিশ্বকাপে একমাত্র হ্যাটট্রিক আছে ব্রেট লি'রই।
লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা ( ২০০৭ ) : বিশ্বের একমাত্র বোলার, যাঁর বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক রয়েছে, যার মধ্যে আবার একটি চার বলে চার উইকেট। প্রথমটা আসে ক্যরিবিয়ান দেশে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৪৪তম ওভারের শেষ দু'বলে শন পোলক ও অ্যান্ড্রু হলকে আউট করেন মালিঙ্গা। ৪৬তম ওভারের প্রথম দু'বলে আবার আউট করেন জ্যাক ক্যালিস ও এনতিনিকে। হারা ম্যাচকেও প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে চলে গিয়েছিলেন স্লিঙ্গা মালিঙ্গা। কিন্তু তারপরেও হারতে হয় দলকে।
লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা ( ২০১১ ) : চার বছর পরেই ভারতে হওয়া বিশ্বকাপে ফের হ্যাটট্রিক নেন মালিঙ্গা। এ বার কেনিয়ার বিরুদ্ধে। এ বারেও ৪২তম ওভারে শেষ বল ও ৪৪তম ওভারের প্রথম দু'বলে আউট করে হ্যাটট্রিকের মালিক হন মালিঙ্গা।
কিমার রোচ, ওয়েস্ট ইন্ডিজ ( ২০১১ ) : এই বিশ্বকাপেও দুটি হ্যাটট্রিক হয়েছিল। একমাত্র ক্যারিবিয়ান বোলার হিসাবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন কিমার রোচ। দিল্লিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলার।
জেপি দুমিনি, দক্ষিণ আফ্রিকা ( ২০১৫ ) : পার্ট টাইম বোলার হিসেবে বিশ্বকাপে একমাত্র হ্যাটট্রিক করেছেন দুমিনি। ২০১০৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর তিন বলে অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুলশেখরা ও কৌশলকে আউট করেন এই ডান হাতি স্পিনার।
স্টিভেন ফিন, ইংল্যান্ড ( ২০১৫ ) : ইংল্যান্ডের একমাত্র বোলার, যাঁর বিশ্বকাপে হ্যাটট্রিক রয়েছে। তাও আবার আর্চ রাইভ্যাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ইনিংসের শেষ ওভারে ব্র্যাড হ্যাডিন, ম্যাক্সওয়েল ও মিচেল জনসনকে আউট করেন ফিন। কিন্তু তারপরেও ম্যাচ হারতে হয় ইংল্যান্ডকে।
মহম্মদ শামি, ভারত ( ২০১৯ ) : চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়লেন শামি। মরণ বাঁচন এই ম্যাচে মোক্ষম সময়ে এসে শেষ ওভারে পরপর তিন বলে মহম্মদ নবি, আফতাব আলম ও মুজিব উর রহমানকে আউট করে হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গে ভারতকে ম্যাচও জেতান শামি।
তাহলে দেখা যাচ্ছে বিশ্বকাপের ১০ হ্যাটট্রিকের মধ্যে সবথেকে বেশি শ্রীলঙ্কার দখলে ( ৩ )। তারপরেই রয়েছে ভারত ( ২ )। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দখলে রয়েছে একটি করে হ্যাটট্রিক।