Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পানিপথের অন্যতম আকর্ষণ নীরজের বিলাসবহুল বাগানবাড়ি, পর্যটকদের সেলফি স্পট, কী আছে জেনে নিন

বাড়ির গেটের সামনে অনুসন্ধান অফিস রয়েছে। যে কেউ বাড়িতে প্রবেশ করতে পারবেন না। স্লিপ কেটে বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি নিতে হয় ইন্টারকমের সাহায্যে।

পানিপথের অন্যতম আকর্ষণ নীরজের বিলাসবহুল বাগানবাড়ি, পর্যটকদের সেলফি স্পট, কী আছে জেনে নিন

নীরজের বাড়ি ঘিরে নানা কৌতূহল।

শেষ আপডেট: 13 August 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: এমন স্বপ্নের নিবাস ভারতের বহু ক্রিকেটারের নেই। যা রয়েছে নীরজ চোপড়ার, তিনি এমনিতেই বনেদি বাড়ির ছেলে। কিন্তু টোকিও অলিম্পিক্সে সোনা পাওয়ার পরে নীরজের পানিপথের বাড়ি আরও সুন্দর হয়েছে। নতুন করে তাঁদের জমির ওপর বানানো হয়েছে।

কলকাতার দ্রষ্টব্য স্থানের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালা চৌরাস্তার মা চণ্ডীভবন রয়েছে। ওই বাড়ি দেখতে কলকাতার বাইরের মানুষও ভিড় জমান। নীরজের পানিপথের বাড়িও তাই। সম্প্রতি ভারতের নামী একটি বেসরকারী চ্যানেল নীরজের বাড়ি গিয়েছিল। তাদের প্রতিনিধির ক্যামেরায় দেখা গিয়েছে ভারতের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ারের প্রাসাদোপম বাড়িটাই একটা বড় স্টোরি। বাড়ির ছাদে রয়েছে সুইমিং পুল। মোট ২৬টি ঘর। সব ঘরেই নীরজের সোনালি মুহূর্ত উঁকি মারছে।  

বাড়ির গেটের সামনে অনুসন্ধান অফিস রয়েছে। যে কেউ বাড়িতে প্রবেশ করতে পারবেন না। স্লিপ কেটে বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি নিতে হয় ইন্টারকমের সাহায্যে। চোপড়া’স নামে ওই বাড়ির সবচেয়ে লোভনীয় স্থান বাড়ির সামনে সুন্দর বাগান। সেখানে ঘুরছে গোল্ডেন রিট্রিভার প্রজাতির নীরজের প্রিয় সারমেয়। তার নাম আবার তিনি দিয়েছেন ‘টোকিও’। কারণ গত টোকিও অলিম্পিক্সে সোনা পেয়েছিলেন তিনি জ্যাভলিনে। ওই স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন সারমেয়ের নাম দিয়ে।

বাড়িতে রয়েছে একাধিক গাড়ির সম্ভার। বিএমডব্লু থেকে ল্যান্ড রোভার সব নামীদামী গাড়ি রয়েছে। গাড়ির মোট মূল্যই প্রায় ১০ কোটি টাকা। ধোনির মতো মোটরবাইকও প্রিয় নীরজের। পুরো বাড়িটি বানাতে নীরজের খরচ হয়েছে ৩৭ কোটি টাকা। তিনি দেশের ২২টি নামী ব্র্যান্ডের বিপননী দূত, তিনি প্রতিটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য বছরে পারিশ্রমিক নেন আনুমানিক পাঁচ কোটি টাকা।

পানিপথে নীরজের বাড়ির সঙ্গে মিল পাওয়া যেতে পারে ভারতের ক্রিকেটার মহম্মদ শামির আমরোহার খামারবাড়ির। সেটি যতটা অংশ জুড়ে, একই জমি নিয়ে প্যারিসে রুপোজয়ীর আস্তানা।    


```