কাল কলকাতায় নীরজ, তার আগেই চাকরি গেল তাঁর জার্মান কোচের
দ্য ওয়াল ব্যুরো: কাল বুধবার কলকাতায় (Kolkata) পা পড়ছে জ্যাভলিনের (Javelin) সোনার ছেলে নীরজ (Neeraj) চোপড়ার। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনা পাওয়ার পরে এইপ্রথম তিলোত্তমায় আসছেন পানিপথ কা পুত্তর। এক স্বেচ্ছাসেবী সংস্থা তাহাদের কথা নিয়ে
শেষ আপডেট: 14 September 2021 12:56
দ্য ওয়াল ব্যুরো: কাল বুধবার কলকাতায় (Kolkata) পা পড়ছে জ্যাভলিনের (Javelin) সোনার ছেলে নীরজ (Neeraj) চোপড়ার। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনা পাওয়ার পরে এইপ্রথম তিলোত্তমায় আসছেন পানিপথ কা পুত্তর। এক স্বেচ্ছাসেবী সংস্থা তাহাদের কথা নিয়ে আসছেন নীরজকে।
কলকাতায় পা দেওয়ার আগে জ্যাভলিন ফেডারেশনের তরফে এদিন জানানো হয়েছে, নীরজের জার্মান কোচ উয়ে হনের চাকরি চলে গিয়েছে। টোকিওতে সাফল্য আসার পিছনে যাঁকে কারিগর বলেছিলেন নীরজ, তাঁর কেন চাকরি গেল, এই নিয়ে রহস্য দানা বেঁধেছে।
অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার কর্তা আদিল সুমারিওয়ালা বলেন, উয়ে হনের পারফরম্যান্সে আমরা খুশি নই। তাই তাঁর জায়গায় নয়া কোচ নিযুক্ত করা হবে। আমরা দু’জন বিদেশি কোচ নিয়ে আসব। শট পাটার তাজিন্দর সিং তুরের জন্যও নতুন বিদেশি কোচ আনা হবে।”
ফেডারেশনের কর্মসমিতির সভার পরেই এমন জানানো হয়েছে। সেই বৈঠকে ছিলেন চেয়ারম্যান ললিত ভানোত এবং ভাইস প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ডিফেন্সকে ভরসা দিতে এলেন ক্রোয়েশিয়ার টমিস্লাভ, দলের দ্বিতীয় বিদেশী
টোকিও অলিম্পিক পর্যন্তই জার্মান কোচের সঙ্গে চুক্তি ছিল ফেডারেশনের। বলা হচ্ছে, ওই জার্মান কোচ বেতন আরও বাড়াতে বলেছিলেন। দেশে ও বিদেশে যাতায়াতের জন্য প্রথম শ্রেণীর টিকিট এবং আয়কর ছাড় দেওয়ার দাবিও তুলেছিলেন। এমনকি বিলাসবহুল ফ্ল্যাটের আবেদনও জানান।
২০১৭ সালের নভেম্বর মাসে জ্যাভলিন দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই অভিজ্ঞ কোচ, যিনি নিজেও কিংবদন্তি জ্যাভলিন তারকা ছিলেন। নীরজ চোপড়া, শিবপাল সিং এবং অন্নুরানীদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।
২০১৮ সালের এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে নীরজকে প্রশিক্ষণ দেন হন। এর পরে নীরজদের প্রশিক্ষণ দেন জার্মানির ক্লস বারটোনিৎজ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'