Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নবনীত–মুমতাজের দুরন্ত হ্যাটট্রিক! মেয়েদের এশিয়া কাপ হকিতে গোলবন্যায় ভেসে গেল সিঙ্গাপুর

একদম শুরু থেকে ধারাবাহিকভাবে গোলের পর গোল তুলে নিয়ে ভারতীয় মেয়েরা শুধু জিতলেন না, আগামী প্রতিপক্ষদের মনে ভয়ও ধরালেন! এই পারফরম্যান্স এখন তাঁদের ভরসা। জাপানকে হারানো, ট্রফি জেতা আর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাই মূল লক্ষ্য।

নবনীত–মুমতাজের দুরন্ত হ্যাটট্রিক! মেয়েদের এশিয়া কাপ হকিতে গোলবন্যায় ভেসে গেল সিঙ্গাপুর

ভারত বনাম সিঙ্গাপুর

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 September 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: এমন ম্যাচে স্কোরবোর্ডই সবটুকু বলে দেয়!

হাংঝৌতে (Hangzhou) এশিয়া কাপে সোমবার ভারতীয় মহিলা হকি দল সিঙ্গাপুরকে (Singapore) উড়িয়ে দিল বারো গোলে। হ্যাটট্রিক এল নাভনীত কৌরের (Navneet Kaur) স্টিক থেকে, হ্যাটট্রিক এল মুমতাজ খানের (Mumtaz Khan) দুর্দান্ত পারফরম্যান্সে। খাতায়-কলমে টিকতেই পারল না সিঙ্গাপুর বাহিনী। একেবারে একতরফা লড়াই জিতে মনোবল বারোগুণ বাড়িয়ে নিল ভারত।

খেলার শুরু থেকেই গোলের ঝড়। দ্বিতীয় মিনিটে মুমতাজ খাতা খোলেন। এরপর ১১তম মিনিটে নেহা (Neha), ১৩-তে লালরেমসিয়ামি (Lalremsiami), ১৪-তে নবনীত… থামার লক্ষণই নেই! ১৮ এবং ২৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নবনীত। একই কৃতিত্ব দেখান মুমতাজও। বাকি দুই গোল আসে ৩২ ও ৩৮ মিনিটে। তারপর নেহা এবং ৪৫ মিনিটে শর্মিলা দেবী (Sharmila Devi), ৫২ মিনিটে রুতুজা পিসাল (Rutuja Pisal) বল জালে জড়িয়ে কবর দেওয়ার কাজ শেষ করেন। স্কোর ততক্ষণে ১২-০!

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারত এখন ১০ নম্বরে। প্রতিপক্ষ সিঙ্গাপুর ৩৪ নম্বরে। তাই ফারাক ছিলই। কিন্তু সেটা যে এমন লজ্জাজনক আকার নেবে, কেউ ঘুণাক্ষরে টের পায়নি! যদিও বিশেষজ্ঞদের বড় অংশ বলছেন, এমন বড় ব্যবধানে জয় আশ্চর্যের কিছু নয়। এই এশিয়া কাপেই ভারত আগে থাইল্যান্ডকে এগারো গোলের মালা পরিয়েছে। জাপানের (Japan) বিরুদ্ধে একটু চাপের মুখে পড়লেও শেষমেশ ম্যাচ ড্র হয় (২-২)। সিঙ্গাপুর ম্যাচে কোনও ফাঁক রাখেনি দল।

টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট আটটি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার ফোরে। আর সেখানে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল, ১৪ সেপ্টেম্বর। এশিয়া কাপজয়ী টিম সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০২৬ মহিলাদের হকি বিশ্বকাপের (Women’s World Cup 2026), যা আয়োজিত হবে বেলজিয়াম (Belgium) এবং নেদারল্যান্ডসে (Netherlands)।

একদম শুরু থেকে ধারাবাহিকভাবে গোলের পর গোল তুলে নিয়ে ভারতীয় মেয়েরা শুধু জিতলেন না, আগামী প্রতিপক্ষদের মনে ভয়ও ধরালেন! এই পারফরম্যান্স এখন তাঁদের ভরসা। জাপানকে হারানো, ট্রফি জেতা আর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাই মূল লক্ষ্য।


```