Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিতর্কে 'রুপো' হল 'সোনা', নবদীপের হাত ধরে স্বর্ণপদক ভারতের

এখনও অবধি ২৯টি পদক হয়ে গিয়েছে।

বিতর্কে 'রুপো' হল 'সোনা', নবদীপের হাত ধরে স্বর্ণপদক ভারতের

নবদীপ সিং

শেষ আপডেট: 8 September 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো: নবদীপ সিংয়ের সৌজন্যে এল আরও একটি সোনা। জ্যাভলিনে ভারতের প্রথম স্বর্ণপদক। এই ইভেন্টে সোনা জয়ী অ্যাথলিট ইরানের বেত সাইয়া সাদেখ ডিসকোয়ালিফাই হয়েছে। সেই কারণেই তাঁকে বাতিল করা হয়। যার ফলে পদক বদলে যায় নবদীপের। 

প্যারিস প্যারালিম্পিকে জয়জয়কার ভারতের। এখনও অবধি ২৯টি পদক হয়ে গিয়েছে। টোকিও প্যারালিম্পিকে ১৯টি পদক এসেছিল দেশে। এবার নবদীপের সৌজন্যে এল আরও একটি সোনা। 

তিন বছর আগে টোকিওতে হরিয়ানার ২৩ বছরের নবদীপ চতুর্থ স্থানে শেষ করে। এবার প্যারিসে তাঁর মুকুটে সাফল্যের পালক। জ্যাভলিনের এফ ৪১ ফাইনালে ব্যক্তিগত সেরা থ্রোয়ে রুপো পেয়েছিলেন। ৪৭.৩২ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি।

অন্যদিকে সোনা জেতেন ইরানের বেত সাইয়া সাদেখ। কিন্তু সোনা জয়ের পর বারবার একটি পতাকা দেখানোয় অলিম্পিক্স কমিটি তাঁকে বাতিল করে দেয়। কারণ নিয়ম এই যে কোনও রাজনৈতিক উদ্দেশ্যকে কমিটি সমর্থন করে না। আর তাতেই কপাল খুলে যায় নবদীপের। 

মহিলাদের ২০০ মিটার টি ১২ বিভাগে ব্রোঞ্জ জিতছেন সিমরন শর্মা। পুরুষদের হাইজাম্পে সোনা জেতেন প্রবীণ। ২.০৮ মিটার লাফ দিয়ে এশিয়ার মধ্যে রেকর্ড সৃষ্টি করেন তিনি।  


```