Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

করাচি স্টেডিয়ামে উড়ল না ভারতের তেরঙ্গা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘনীভূত নয়া বিতর্ক

মাঠের বাইরে ঠান্ডা লড়াই আগেই আরম্ভ হয়েছে। বাকযুদ্ধ শুরু হব হব করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ল নতুন বিতর্ক। যার কেন্দ্রে রয়েছে জাতীয় পতাকা।

করাচি স্টেডিয়ামে উড়ল না ভারতের তেরঙ্গা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘনীভূত নয়া বিতর্ক

জাতীয় পতাকা বিতর্ক

শেষ আপডেট: 17 February 2025 11:33

দ্য ওয়াল ব্যুরো: মাঠের বাইরে ঠান্ডা লড়াই আগেই আরম্ভ হয়েছে। বাকযুদ্ধ শুরু হব হব করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ল নতুন বিতর্ক। যার কেন্দ্রে রয়েছে জাতীয় পতাকা। অভিযোগ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সমস্ত দলের জাতীয় পতাকা করাচি স্টেডিয়ামে উড়লেও বাদ পড়েছে ভারত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশের পাশে ভারতের তেরঙ্গাকে উড়তে দেখা যায়নি। আর তাই নিয়ে শুরু হয়েছে দুপক্ষের চাপান-উতর।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। পাক সমর্থকদের তরফ থেকে অজুহাত দেওয়া হয়, যেহেতু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ‘হাইব্রিড মডেলে’ খেলা হচ্ছে, যে মডেল অনুযায়ী টিম ইন্ডিয়া তাদের সমস্ত ম্যাচ পাকিস্তানের বদলে দুবাইয়ের ময়দানে খেলবে, তাই সম্ভবত করাচির মাঠে ভারতের পতাকা টাঙানো হয়নি।

কিন্তু এই বক্তব্য ধোপে টেকেনি। বিপক্ষ শিবিরের অনেকেই বলেছেন, দুবাইয়ে ভারত খেলতে নামলেও পাকিস্তান আয়োজক দেশ। তাই অংশ নেওয়া সমস্ত দেশের প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট দলগুলির জাতীয় পতাকা ওড়ানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কোনও কারণ দর্শানো হয়নি।

উল্লেখ্য, আগামি টুর্নামেন্টকে ঘিরে ভারত-পাক শিবিরের আকচা-আকচি লেগেই আছে। প্রথমে তো বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানানো হয়, বিরাট-রোহিতরা পাকিস্তানের কোনও মাঠে খেলতে যাবেন না। বাধ্য হয়ে আইসিসি পরিস্থিতি সামাল দিতে দুবাইকে বিকল্প মঞ্চ হিসেবে বেছে নেয়। যেখানে টিম ইন্ডিয়ার সমস্ত ম্যাচের আয়োজন করা হয়েছে।

এই বিতর্ক মিটতে না মিটতেই টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলের অধিনায়কদের প্রেস মিটেও গড়হাজির থাকে ভারত। পাকিস্তানে আয়োজিত সেই সাংবাদিক সম্মেলনে বিসিসিআই রোহিতকে পাঠায়নি। এরপর এক ধাপ এগিয়ে টিম জার্সিতে পাকিস্তানের লোগো লাগানোয় অস্বীকার করে ভারত। আগের দুটো ক্ষেত্রে আইসিসি ভারতের পক্ষে দাঁড়ালেও এবার পাকিস্তানের হয়ে কথা বলে এবং জানায়, রোহিতদের অবশ্যই পাক লোগো লাগানো জার্সি গায়েই খেলতে নামতে হবে। নয়তো কঠোর শাস্তি অপেক্ষা করছে। যার জেরে ইউ-টার্ন নিতে বাধ্য হয় বিসিসিআই।

এবার ঘটনা আরও মারাত্মক এবং তার সঙ্গে ভারতের নাগরিকদের ভাবাবেগও জড়িয়ে। তাই এই ইস্যুতে আইসিসি কী পদক্ষেপ নেয়, সকলের নজর আপাতত সেদিকেই।  


```