Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফাঁকা স্টেডিয়ামে কামিন্সদের হাতে কাপ তুলে দিলেন মোদী!

স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোদীর হাত থেকেই ট্রফি নিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত মাঠে থাকলেন হাতেগোনা কয়েকজন মাত্র। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোদীর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। 

ফাঁকা স্টেডিয়ামে কামিন্সদের হাতে কাপ তুলে দিলেন মোদী!

শেষ আপডেট: 19 November 2023 23:55

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচের প্রথম থেকে তিনি ছিলেন না গ্যালারিতে। ফাইনালের দ্বিতীয়ার্ধে এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে বসে খেলা দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে তিনিই তুলে দিলেন বিশ্বকাপের ট্রফি। কিন্তু সেই সময় গ্যালারি প্রায় ফাঁকা!

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারির দিকে তাকালেই শুধুই নীল। এত ভারতীয় সমর্থকদের মধ্যে অস্ট্রেলিয়ান সমর্থকদের খুঁজে পাওয়া ভার। হবে নাইবা কেন। একে ভারতের মাটিতে খেলা হচ্ছে, তার ওপর ভারত ফাইনাল খেলছে--- ভারতীয় সমর্থকদের ভিড় থাকবে সেটা বলাই বাহুল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরনেও আজ ছিল নীলের ছোঁয়া। 

এদিন মোদী সাদা পাঞ্জাবি-পাজামার সঙ্গে গাঢ় নীল রঙের ওভার কোট ছিল। সঙ্গে ছিল নীল রঙের উত্তরীয়, যদিও তাতে ছিল গেরুয়া ছোঁয়া। প্রত্যেকটা ভারতবাসীর মতোই হয়তো তিনিও ভেবেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাতেই কাপ তুলে দেবেন। কিন্তু হল কই, হাসি মুখে অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী। 

২৪১ রান তাড়া করতে নেমে ৫০ ওভারের মধ্যেই ৩ উইকেট অস্ট্রেলিয়া কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু সেখান থেকে ট্রেভিস হেড ও লাবুসেনে জুটি অস্ট্রেলিয়াকে ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন করল। ম্যাচ যখন আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন থেকেই ভারতীয় সমর্থকরা মাঠ ছাড়া শুরু করেছিলেন। যখন নিশ্চিত হয়ে যায় এবারের বিশ্বকাপের ট্রফি রোহিত শর্মার হাতে উঠছে না, তখন প্রায় ফাঁকা হয়ে যায় মোদী স্টেডিয়ামের গ্যালারি।

মোদী যখন প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিচ্ছেন, তখন ১ লক্ষ ৩২ হাজারের স্টেডিয়ামে প্রায় ফাঁকা। শেষ পর্যন্ত মাঠে থাকলেন হাতেগোনা কয়েকজন মাত্র। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোদীর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। 

ম্যাচ বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন '৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য রবি শাস্ত্রী। তিনিই ডেকে নেন অতিথিদের। শাস্ত্রী যখন মোদীকে ডেকে নেন মঞ্চে, তখন গ্যালারি প্রায় ফাঁকা। তিনি হাত নাড়লেন গ্যালারির দিকে, কিন্তু দেখলেন ক'জন?

টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে ফেভারিট দল হিসেবে নেমেছিলেন রোহিত শর্মারা। কিন্তু ফাইনালে এসে 'চোক' করে গেলেন তাঁরা। ব্যাটে-বলে তেমন আশাজনক ফল করতে পারেনি ভারত। ৫০ ওভারে মাত্র ২৪০ রান করে তারা।

হেড ও লাবুসেন জুটির সৌজন্যে সহজেই ফাইনাল ম্যাচ জিতে বিশ্বসেরা হল অস্ট্রেলিয়া। ষষ্ঠতম বিশ্বকাপ জিতল তারা। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে প্যাট কামিন্স বিশ্বকাপ নিলেন প্রায় ফাঁকা স্টেডিয়ামে। 


```