Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বাংলাদেশের টি ২০ দল: অধিনায়ক শান্ত, দলে তাসকিন, শাকিবের কি জায়গা হল

শেষ মুহূর্তে দলের ফাস্টবোলার তাসকিন আহমেদের পাঁজরের চোটের কারণে শেষ আপডেট পাওয়া না পর্যন্ত দল ঘোষণা করা যাচ্ছিল না। তাঁকে রেখেই দলগঠন হয়েছে।

বাংলাদেশের টি ২০ দল: অধিনায়ক শান্ত, দলে তাসকিন, শাকিবের কি জায়গা হল

শেষ আপডেট: 14 May 2024 14:52

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষিত হল মঙ্গলবার দুপুরে শের ই বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। জাতীয় দলের নির্বাচকপ্রধান গাজি আশরফ হোসেন লিপু দল ঘোষণা করেছেন।

শেষ মুহূর্তে দলের ফাস্টবোলার তাসকিন আহমেদের পাঁজরের চোটের কারণে শেষ আপডেট পাওয়া না পর্যন্ত দল ঘোষণা করা যাচ্ছিল না। তাঁকে রেখেই দলগঠন হয়েছে। শুধু দলে থাকাই নয়, বিশ্বকাপে তাসকিনকে করা হয়েছে নাজমুল হোসেন শান্তর সহকারী। বাংলাদেশের সহ-অধিনায়ক হিসেবে খেলবেন তাসকিন।

 টাইগারদের ১৫ সদেস্যের দলে স্থান হয়নি পেসার মহম্মদ সাইফুদ্দিন। জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেছিল নির্বাচক কমিটি। তবে এই পরীক্ষায় পাস করতে পারেননি সাইফুদ্দিন।

ঘোষিত স্কোয়াডে দেখা গেছে, ব্যাটার রাখা হয়েছে ৮ জন। এর মধ্যে তিন জন ওপেনার, লিটন দাস, তানজিদ তামিম ও সৌম্য সরকার। বাকি ৫ ব্যাটার হলেন, শান্ত, তাওহিদ হৃদয়, শাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক।

স্কোয়াডে পেস বোলার রাখা হয়েছে ৪ জন। তাসকিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম শাকিব। অলরাউন্ডার শাকিব আল হাসান ছাড়া দলে স্পিনার রাখা হয়েছে ৪ জন। বাকি স্পিনাররা হলেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন ও তনভির ইসলাম। শাকিবকে নিয়ে বিতর্কের শেষ ছিল না। তিনি একবছর টি ২০ দলে ছিলেন না। তাঁর ক্ষেত্রে প্রত্যাবর্তন ঘটেছে। শাকিব অবশ্য দলের নেতৃত্ব পাননি। তাঁকে দলে রাখা হয়েছে সাধারণ সদস্য হিসেবেই। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, শাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তনভির ইসলাম।

টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ডি-তে। তাদের সঙ্গে গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।


```