Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

Najmul Hossain Shanto: কার দোষে হারল টাইগারবাহিনী? একথাই বললেন অধিনায়ক শান্ত

ভারতের কাছে এই লজ্জার হার বাংলাদেশের সামনে নক-আউটের রাস্তা অনেকটাই কঠিন করে দিল।

Najmul Hossain Shanto: কার দোষে হারল টাইগারবাহিনী? একথাই বললেন অধিনায়ক শান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

শেষ আপডেট: 20 February 2025 22:47

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা বেশ ভাল করল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। শুভমান গিলের ধামাকাদার সেঞ্চুরির (অপরাজিত ১০১ রান) দৌলতে ভারত এই ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছে। অন্যদিকে, ভারতের কাছে এই লজ্জার হার বাংলাদেশের সামনে নক-আউটের রাস্তা অনেকটাই কঠিন করে দিল। স্বাভাবিকভাবেই হতাশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কেন ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে এভাবে দুরমুশ হল বাংলাদেশ, ম্যাচের শেষে সেকথাই স্পষ্ট করলেন তিনি।

নাজমুল বললেন, 'প্রথম পাওয়ার প্লে চলাকালীন আমরা যেভাবে ব্যাট করেছি, তারই খেসারত আমাদের এই ম্যাচে দিতে হল। দলের লোয়ার অর্ডারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। কিন্তু তা সত্ত্বেও বলব, হৃদয় এবং জাকের এই ম্যাচে ব্যাট করল, তা এককথায় অসাধারণ।'

তিনি আরও যোগ করেন, 'ফিল্ডিং করার সময়ও আমরা বেশ কয়েকটা ভুল করেছি। গুরুত্বপূর্ণ সময়ে বেশ কয়েকটা ক্যাচ ফসকে গিয়েছে। মিস করেছি একটা সহজ রান আউটও। যদি ওই সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে এই ম্যাচের ফলাফল আলাদা হতেই পারত।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই ধরনের উইকেটে স্পিনাররা যথেষ্ট সুবিধা অর্জন করেছে। বল ঘুরছিল। তারমধ্যেও হৃদয় এবং জাকের যথেষ্ট ভাল ব্যাটিং করেছে।'

বাংলাদেশের এই হারের পর অনেকেই বলতে শুরু করেছেন যে টাইগারবাহিনী আরও এক স্পিনার খেলালে হয়ত এক্সট্রা অ্যাডভান্টেজ পেত। বিশেষ করে মুস্তাফিজুর রহমান যেখানে অকাতরে রান বিলিয়ে এলেন। তবে শান্ত মনে করেন না যে অতিরিক্ত একজন স্পিনার খেলালে এই ফলাফল আহামরি কিছু বদলাত। তিনি বললেন, 'চোট পেয়েছেন মাহমুদউল্লাহ। কিন্তু, তারপরও আমরা খারাপ বোলিং করিনি। আমাদের পেসাররাও ভাল বল করেছে। যদি শুরুর দিকে কয়েকটা উইকেট আমরা তুলে নিতে পারতাম, তাহলে হয়ত এই ফলাফলটা একেবারে আলাদা হত।'


```