Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Najmul Hossain Shanto: বাংলাদেশের হারে দোষটা আসলে কার? চাঞ্চল্যকর মন্তব্য শান্তর

পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশকে।

Najmul Hossain Shanto: বাংলাদেশের হারে দোষটা আসলে কার? চাঞ্চল্যকর মন্তব্য শান্তর

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

শেষ আপডেট: 24 February 2025 23:47

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা ৫ উইকেটে হেরে যায়। এই হারের পর টাইগার সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। কিন্তু, এই লজ্জার হারের জন্য দায়ী আসলে কে? কার জন্যই বা বিদায় নিতে হল বাংলাদেশকে? ম্যাচের শেষে মুখ খুললেন 'টাইগার' অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'আমি ভেবেছিলাম যে শুরুটা আমরা বেশ ভালই করেছি। কিন্তু, মিডল ওভারে একের পর এক উইকেট হারাতে থাকি। এই উইকেটে আমরা একেবারে ভাল ব্যাট করতে পারিনি।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৩৬ রান করতে পারে। ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত ৭৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এছাড়া জাকের আলি ৫৫ বলে ৪৫ রান করেন।

কিন্তু, কিউয়ি ব্রিগেডের হয়ে মাইকেল ব্রেসওয়েল একাই ৪ উইকেট শিকার করেন। আর সেকারণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট। এই প্রসঙ্গে শান্ত বললেন, 'এই উইকেটটা যথেষ্ট ভাল ছিল। আমরা দুটো পার্টনারশিপের দরকার ছিল। কিন্তু, ১০ ওভার পারফরম্য়ান্সের পর আমাদের ব্যাটিং যথেষ্ট হতাশ করেছে। আরও বেশিক্ষণ উইকেটে টিকে থাকা দরকার ছিল।'

সঙ্গে তিনি বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার ভরপুর প্রশংসা করলেন। ভারতের বিরুদ্ধে নাহিদকে না খেলালেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দলের প্রথম একাদশে রাখা হয়। শান্ত বললেন, 'ও এককথায় অসাধারণ। যেভাবে ও বল করেছে, তাতে আমি খুব খুশি। গত কয়েক বছর ধরে আমাদের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। কিন্তু, দলের ব্যাটারদের আরও দায়িত্ব গ্রহণ করতে হবে।'

পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশকে। যদিও বাংলাদেশ এই হারের পাশাপাশি পাকিস্তানও এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ইতিপূর্বে মহম্মদ রিজওয়ানের দল নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরে সেমিফাইনালের দরজা কার্যত বন্ধ করেই ফেলেছিল। এবার বাংলাদেশ সেই বন্ধ দরজার বাইরে দিয়ে কার্যত পাঁচিল গেঁথে দিল। তবে আগামী ম্য়াচ নিয়ে শান্ত বললেন, 'এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্য়াচ। জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়বে।'


```