Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

Najmul Hossain Shanto: শূন্য হাতে ফিরছে বাংলাদেশ, 'ভুল করেছি' মানলেন শান্ত

শান্তর কথায়, বাংলাদেশ ক্রিকেট দলের ফাস্ট বোলিং ইউনিট একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি।

Najmul Hossain Shanto: শূন্য হাতে ফিরছে বাংলাদেশ, 'ভুল করেছি' মানলেন শান্ত

বাংলাদেশের পারফরম্য়ান্সে হতাশ সমর্থকরা

শেষ আপডেট: 27 February 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল অন্তত পাকিস্তানের বিরুদ্ধে জিততে চেয়েছিল। কিন্তু, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে তারা সেই সুযোগটাও পেল না। বৃষ্টির কারণে ম্যাচটাই ভেস্তে গিয়েছে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলকে শেষপর্যন্ত খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে।

বৃহস্পতিবারের ম্যাচটা ভেস্তে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কার্যত হতাশায় ভেঙে পড়লেন। তিনি বলেছেন, 'আমি যারপরনাই হতাশ। আমরা এই ম্যাচটা যে কোনও মূল্যে খেলতে চেয়েছিলাম। কিন্তু, আবহাওয়ার বিরুদ্ধে তো আর কিছু করা সম্ভব নয়।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই টুর্নামেন্টে আমরা বেশ কয়েকটা ভুল করেছি। আশা করছি, আগামীদিনে এই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারত। সবার আগে আমাদের একটা যথাযথ পরিকল্পনা করতে হবে। তারপর সেই পরিকল্পনা অনুসারে মাঠে খেলতে হবে।'

শান্তর কথায়, বাংলাদেশ ক্রিকেট দলের ফাস্ট বোলিং ইউনিট একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। যদিও গত কয়েকবছরে দলের ফাস্ট বোলাররা যথেষ্ট উন্নতি করেছেন। তাসকিন, রানা, মুস্তাফিজুরের মতো বোলাররা এই দলে থাকলেও, শেষপর্যন্ত আশানুরূপ ফলাফল এনে দিতে পারেননি। সবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'নেটে আরও বেশি করে অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন নিয়ে আরও বেশি ভাবনাচিন্তা করা দরকার। দলের ক্রিকেটাররা যত দ্রুত নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল হবেন, তত তাড়াতাড়ি আমরা ভাল পারফরম্যান্স করতে পারব।'


```