Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Mustafizur: আইপিএল থেকে বাদ গেলেও চিন্তিত নন মুস্তাফিজুর, পাকিস্তান নিয়ে নিল বাংলাদেশি পেসারকে

আইপিএল থেকে বাদ পড়লেও মনোবল অটুট ফিজের। পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়ে নতুন চ্যালেঞ্জের পথে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

Mustafizur: আইপিএল থেকে বাদ গেলেও চিন্তিত নন মুস্তাফিজুর, পাকিস্তান নিয়ে নিল বাংলাদেশি পেসারকে

মুস্তাফিজুর রহমান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 January 2026 22:05

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল থেকে ছিটকে গেলেও ক্রিকেট থামছে না মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman)। ভারতের মঞ্চে সুযোগ হাতছাড়া হলেও পাশে দাঁড়াল পাকিস্তান। বাংলাদেশি বাঁহাতি পেসার এবার খেলতে পারেন পাকিস্তান সুপার লিগে (PSL)। ইতিমধ্যেই পাকিস্তানের টি-টোয়েন্টি লিগের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন মুস্তাফিজুর। আইপিএলের দরজা বন্ধ হলেও মানসিকভাবে সম্পূর্ণ চাঙ্গা রয়েছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত শনিবার মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। তবে তিন দিনের মধ্যেই নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। পাকিস্তান সুপার লিগের সরকারি ওয়েবসাইটে জায়গা করে নেয় তাঁর নাম। পাশাপাশি সমাজমাধ্যমে বাংলাদেশের পেসারের ছবি পোস্ট করে পাক ক্রিকেট কর্তারা লেখেন, “ব্যাটারদের সাবধানে খেলতেই হবে। পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।”

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আইপিএল থেকে বাদ পড়ার খবর প্রকাশ্যে আসার পরই মুস্তাফিজুরের সঙ্গে যোগাযোগ করেন পাকিস্তানের লিগ কর্তারা। আলোচনার পর পিএসএলে খেলার প্রস্তাবে সম্মতি দেন তিনি।

এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর। ফর্মও বেশ ভাল। আইপিএলের গত নিলামে কেকেআর তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। তবে দল থেকে বাদ পড়ায় সেই অর্থ আর পাবেন না তিনি। তা সত্ত্বেও হতাশা তাঁকে গ্রাস করেনি।

রংপুর রাইডার্সের সহকারী কোচ মহম্মদ আশরাফুল জানিয়েছেন, মুস্তাফিজুর পুরোপুরি শান্ত রয়েছেন। তাঁর কথায়, “চারপাশে যা কিছু আলোচনা চলছে, তা ওকে একটুও বিচলিত করছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভারত, বিপিএল বা আইসিসি কোনও বিষয়েই ওর বিশেষ আগ্রহ নেই। এখন ওর একমাত্র লক্ষ্য রংপুরের হয়ে নিজের সেরাটা দেওয়া। ও শুধু পরের ম্যাচটাই ভাবছে। মুস্তাফিজুর আলাদা ধরনের মানুষ।”

দলের সতীর্থরাও একই ছবি দেখছেন। মহম্মদ সইফুদ্দিন বলেন, “আমরা ভেবেছিলাম, ফিজ ভাই খুব হতাশ হয়ে পড়বে। কিন্তু তা হয়নি। গান শুনছে, আমাদের সঙ্গে মজা করছে। একদম স্বাভাবিক।”

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। ফাইনাল পর্যন্ত প্রতিযোগিতা চলবে ৩ মে। মুস্তাফিজুর কোন দলের হয়ে খেলবেন, তা এখনও চূড়ান্ত নয়। নিলামে যে দল তাঁকে কিনবে, সেই জার্সিতেই দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, ২০১৮ সালে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজুর। সে বার লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। সাত বছর পর ফের পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ফিরতে পারেন বাংলাদেশের এই জোরে বোলার।


```