Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পুনের কনসার্টের পর বাটলারদের সঙ্গে হাসি-ঠাট্টায় অন্তরঙ্গ এড শিরান, দু’তরফে জার্সি বিনিময়

আজ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আর এই আবহে ভারতে ‘ম্যাথমেটিক্স’ সফরে এসেছেন এড।

পুনের কনসার্টের পর বাটলারদের সঙ্গে হাসি-ঠাট্টায় অন্তরঙ্গ এড শিরান, দু’তরফে জার্সি বিনিময়

ইংল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে এড শিরান

শেষ আপডেট: 31 January 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: বিদেশি শিল্পীরা দেশে এসে জাঁকজমকপূর্ণ আসর বসালে দেশের অর্থনীতি চাঙ্গা হয়। ‘কনসার্ট ইকোনমি’ নিয়ে সম্প্রতি ইতিবাচক মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগে কোল্ডপ্লে এসে মুম্বই মাতিয়ে গেছে। এবার সেই তালিকায় জুড়ল এড শিরানের নাম। 

ফারাক একটাই। ব্রিটিশ রক ব্যান্ড মুম্বইয়ে শো চলাকালীন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর নামে জয়ধ্বনি দিয়েছিলেন। এড শিরান হাঁটলেন উলটো পথে। তিনি তাঁর স্বদেশি ক্রিকেটারদের সঙ্গে কাটালেন সময়, দিলেন আড্ডা, উপহার হিসেবে পেলেন অধিনায়ক জস বাটলারের সই করা জার্সি। 

আজ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আর এই আবহে ভারতে ‘ম্যাথমেটিক্স’ সফরে এসেছেন এড। এটা তাঁর চতুর্থ ট্যুর। গতকাল পুনের সমর্থকদের মাতিয়ে রাখেন তিনি। আর তাতে যোগ দেয় ইংল্যান্ডের খেলোয়াড়রাও। ব্যাকস্টেজে সকলে মিলিত হন। হাসি-আড্ডায় মেতে ওঠেন। ইংল্যান্ড ক্রিকেট দলের তরফে অধিনায়ক জস বাটলারের সই করা একটি জার্সি উপহার দেওয়া হয়। অন্যদিকে এড শিরান তাঁর প্রিয় ক্লাব ইপ্সউইচ টাউনের জার্সি তুলে দেন ইংল্যান্ড ক্রিকেটারদের হাতে। 

এই অন্তরঙ্গ মুহূর্তকে এক-হ্যান্ডলে শেয়ার করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম—‘একটা নিখুঁত সন্ধ্যা! এড শেরানকে ধন্যবাদ খেলোয়াড় ও কোচিং স্টাফদের অমন্ত্রণ জানানোর জন্য। ব্যাকস্টেজে বাটলার ও শেরান জার্সি বিনিময় করেছেন।‘ 

উল্লেখ্য, চলতি পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে। কলকাতা ও চেন্নাইয়ে সূর্যকুমার যাদবেরা শেষ হাসি হাসলেও ইংল্যান্ড বাহিনী রাজকোটের ম্যাচ জিতে নেয়। চতুর্থ খেলা আজ, পুনেতে।


```