Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

MI Vs KKR: অশ্বিনী ঝড়ে উড়ে গেল কলকাতা, দুরন্ত জয় মুম্বই ইন্ডিয়ান্সের

আইপিএল ২০২৫-এ প্রথম জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স (MI)।সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ৮ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল।

MI Vs KKR: অশ্বিনী ঝড়ে উড়ে গেল কলকাতা, দুরন্ত জয় মুম্বই ইন্ডিয়ান্সের

ছবি সৌজন্যে- মুম্বই ইন্ডিয়ান্স

শেষ আপডেট: 1 April 2025 00:18

দ্য ওয়াল ব্যুরো: বৈশাখ মাস পড়তে চলেছে। এই সময়ে কাল বৈশাখী ঝড় ওঠাই দস্তুর। কিন্তু সোমবার আইপিএল-এ (IPL 2025) যেন অশ্বিনী ঝড় উঠেছিল। যে ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল কলকাতা নাইট রাইডার্স (MI Vs KKR)।

আইপিএল ২০২৫-এ প্রথম জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স (MI)।সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ৮ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল।

প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যর্থতা দেখায় কলকাতার ব্যাটিং লাইনআপ। মুম্বইয়ের তরুণ পেসার অশ্বিনী কুমার তাঁর আইপিএল অভিষেকেই চমকে দেন—৪ উইকেট তুলে নিয়ে কলকাতাকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দেন তিনি। নিজের প্রথম বলেই আজিঙ্কা রাহানেকে আউট করেন অশ্বিনী। মাত্র ৭ ওভারে ৪৫/৫ স্কোরে নেমে যায় কেকেআর, আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি।

মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন, যা একেবারে সঠিক প্রমাণিত হয়। এরপর রান তাড়া করতে নেমে রায়ান রিকেলটনের দুরন্ত হাফ-সেঞ্চুরির সৌজন্যে মাত্র ১২.৫ ওভারেই ১১৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় মুম্বই। এই জয়ের ফলে চলতি টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পেল মুম্বই ইন্ডিয়ান্স, যারা আগের দুই ম্যাচ হেরে কিছুটা চাপে ছিল।

এদিন অশ্বিনী কুমারকে যোগ্য সঙ্গত করেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, ভিগ্নেশ পুত্থুর এবং মিচেল স্যান্টনার। তাঁদের দাপটেই কলকাতার ব্যাটিং লাইনআপ হুড়মূড় করে ভেঙে পড়ে। 

অন্যদিকে এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত মেজাজে ছিলেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। রায়ান রিকেলটন মাত্র ৩৯ বলে ৬২* রানের ঝকঝকে ইনিংস খেলেন। যদিও কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন, তবে রিকেলটন একের পর এক আক্রমণাত্মক শটে সহজেই ম্যাচ মুম্বইয়ের দিকে নিয়ে যান।

শেষদিকে সূর্যকুমার যাদব মাত্র ৯ বলে অপরাজিত ২৭ রান করেন এবং আন্দ্রে রাসেলের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন। ১২.৫ ওভারেই ১১৭ রান তুলে সহজ জয় নিশ্চিত করে মুম্বই ইন্ডিয়ান্স।


```