Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ধোনি লন্ডন যাচ্ছেন ফের হাঁটুর অস্ত্রোপচার করাতে, ফিরে এসেই অবসরের সিদ্ধান্ত!

চেন্নাই বিদায় নিতেই আর সেই শহরে থাকেননি, চলে এসেছিলেন নিজের শহরে রাঁচিতে। হতাশায় ছিলেন, তারপরে সিদ্ধান্ত নিয়েছেন লন্ডনে যাবেন হাঁটুর চিকিৎসা করাতে।

ধোনি লন্ডন যাচ্ছেন ফের হাঁটুর অস্ত্রোপচার করাতে, ফিরে এসেই অবসরের সিদ্ধান্ত!

আইপিএলে একটি ম্যাচে দুরন্ত খেলে স্কোর বোর্ড দেখছেন ধোনি।

শেষ আপডেট: 20 May 2024 23:26

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলেও হাঁটুর পেশিতন্তু ছিড়ে গিয়েছিল এম এস ধোনির। কিন্তু তিনি কাউকে বুঝতে দেননি। দলের হয়ে আট নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন। শেষ ম্যাচেও তিনি বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৩ বলে ২৫ রান করে মাঠ ছেড়েছেন। তিনি সফল হলেও দল হেরে বিদায় নিয়েছে।

চেন্নাই বিদায় নিতেই আর সেই শহরে থাকেননি, চলে এসেছিলেন নিজের শহরে রাঁচিতে। হতাশায় ছিলেন, তারপরে সিদ্ধান্ত নিয়েছেন লন্ডনে যাবেন হাঁটুর চিকিৎসা করাতে। সেরকম হলে তিনি অস্ত্রোপচারও করাতে পারেন নামী চিকিৎসক দীনেশ পারদিয়লার কাছে। যিনি ঋষভেরও সফল হাঁটু অস্ত্রোপচারে সুস্থ করে তুলেছেন।

ধোনিকে এবার একবারই ম্যাচ শেষে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। তারপর আর তাঁকে চোটগ্রস্ত মনে হয়নি। কিন্তু গতবারও দেখা গিয়েছিল আইপিএল শেষে তিনি হাঁটুর অস্ত্রোপচার করে মাঠে ফিরে এসেছিলেন।

এবার সম্ভবত সেই ঝুঁকি আর নেবেন না। তাই লন্ডন থেকে ফিরেই আইপিএল থেকে অবসর নেবেন কীনা জানিয়ে দেবেন মাহি। এমনকী চেন্নাই সুপার কিংস দলের পক্ষ থেকেও তাই বলা হয়েছে। ধোনি এবার নিচের অর্ডারে ব্যাটিং করছিলেন বলে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সমালোচনা হয়েছিল। কিন্তু তিনি কেন ধোনিকে আগে নামিয়ে জোর দিতে চাননি, সেটি পরিষ্কার হয়ে গিয়েছে।

ধোনি এই মুহূর্তে রাঁচিতে থাকলেও দু’একদিনের মধ্যেই লন্ডন উড়ে যাবেন চিকিৎসকের পরামর্শ নিতে। তাঁর যা চোট, তাতে আগামী সাত সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তারপরেই হয়তো চিরতরে মাঠ থেকে দূরে চলে যাবেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক।  


```