Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

IPL 2025: মাত্র ০.১২ সেকেন্ডের মধ্যে স্টাম্প, চল্লিশোর্ধ্ব ধোনির কীর্তিতে চোয়াল হাঁ সূর্যর

আইপিএল তাদের নিজদের সোশ্যাল সাইটে লিখেছে, 'ফাস্ট, ফাস্টার, ধোনি'। চল্লিশোর্ধ্ব মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কিছু বলতে গেলে এর থেকে ভাল কোনও বিশেষণ আসে কি?

IPL 2025: মাত্র ০.১২ সেকেন্ডের মধ্যে স্টাম্প, চল্লিশোর্ধ্ব ধোনির কীর্তিতে চোয়াল হাঁ সূর্যর

ধোনির করা সেই স্টাম্প

শেষ আপডেট: 24 March 2025 00:42

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2025) তাদের নিজদের সোশ্যাল সাইটে লিখেছে, 'ফাস্ট, ফাস্টার, ধোনি'। চল্লিশোর্ধ্ব মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Sigh Dhoni) নিয়ে কিছু বলতে গেলে এর থেকে ভাল কোনও বিশেষণ আসে কি?

আসলেও বসে ভাবতে হবে। মুম্বইয়ের (Mumbai Indians) ইনিংসের যখন ১১তম ওভারে নুর আহমেদ বল ছুড়ছিলেন, আফগানিস্তানের স্পিনারের বলে স্টেপ আউট করে খেলতে গিয়েই বিপদটা ডেকে বসেন সূর্য।

উইকেটের পিছনে তখন ধোনি। খেয়াল রাখা উচিত ছিল নামটা। ধোনির গ্লাভসে বল এসে পৌঁছনোর মাত্র ০.১২ সেকেন্ডের মধ্যে স্টাম্প (Stumped Out) করে ফেলেন তিনি। ঘটনার আকস্মিকতা এত দ্রুত যে সূর্যের ব্যাট স্পিন তখনও শেষ হয়নি পর্যন্ত।

'বুড়ো' বলে খোঁটা খাওয়া ধোনি যখন কাণ্ডটা ঘটিয়ে ফেলেছেন, তখন ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী। বলেই বসলেন, "ভিড়ের মধ্যে পিছনে ধোনি থাকলে কোনও পকেটমারই চাইবে না পার্স একটুও বেরিয়ে থাক।"

রোববার মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচ চলছে চেন্নাইয়ে। প্রথমে ব্যাট করতে নামে মুম্বই। প্রথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। দলের হাল ধরার দায়িত্ব ছিল সূর্যকুমারের উপর। কিন্তু ক্ষান্ত থাকতে হয়েছে ২৯ রানেই। যার নেপথ্যে 'বয়স্ক' ধোনি।


```