Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ধোনির মাস্টারপ্ল্যানের কাছেই কাবু নাইটরা, কী এমন ম্যাজিক দেখালেন মাহি

সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা পরের দিকে রোহিত শর্মা, কিংবা বিরাট কোহলিরা পিচ দেখতে ছুটতেন। পিচ টিপে বোঝার চেষ্টা করতেন, বাইশগজের কী চরিত্র হতে পারে। ধোনি সেইসবের ধার ধারেননি।

ধোনির মাস্টারপ্ল্যানের কাছেই কাবু নাইটরা, কী এমন ম্যাজিক দেখালেন মাহি

শেষ আপডেট: 9 April 2024 16:41

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি বরাবরই ব্যতিক্রমী অধিনায়ক। বাকিরা যা করেন, তিনি সেই রাস্তায় পা বাড়ান না। ধোনিকে কোনওদিন দেখা যায়নি মাঠের পিচ নিয়ে বেশি মাথা ঘামাতে। তিনি পিচ নিয়ে ভাবিত হলেও সেটি নিয়ে যে খুব চিন্তিত, সেটি বিপক্ষকে বুঝতে দিতেন না।

সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা পরের দিকে রোহিত শর্মা, কিংবা বিরাট কোহলিরা পিচ দেখতে ছুটতেন। পিচ টিপে বোঝার চেষ্টা করতেন, বাইশগজের কী চরিত্র হতে পারে। ধোনি সেইসবের ধার ধারেননি। তিনি নিস্পৃহ থাকতেন এই বিষয়ে। তবে সোমবার যেভাবে চেন্নাইয়ের পিচে নাইট রাইডার্স নাস্তানাবুদ হল, তার পরোক্ষ কারণ হতে পারে ধোনির মাস্টারপ্ল্যান। তিনি জানতেন, টসে জিতে নাইটরা প্রথমে ব্যাটিং নিলে পাহাড়প্রমাণ রান তুলতে পারে। কারণ কেকেআরের গত দুটি ম্যাচের হিসেব তাই বলছে। তাই কলকাতা বেশি রান না তুলতে পারে, তারজন্য লো স্কোরিং পিচ বানানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

আর এই কাজটি যে ধোনিই করেছেন, সেটি বলার অপেক্ষা রাখে না। তিনি কিংবদন্তি, চেন্নাইয়ের পিচ এতদিন ধরে দেখছেন, তিনি জানেন এর চরিত্র। তাই স্লো টার্নার পিচ বানানো হয়েছে। চেন্নাই স্পিনার খেলিয়েছে তিনজনকে।

ম্যাচেও দেখা গিয়েছে, নাইটদের বাঘা বাঘা ব্যাটাররা শট নিতে পারছেন না। বল হাঁটু সমান উঠছেই না। রিঙ্কু সিং কিংবা রাসেলের মতো যাঁরা টাইমিংয়ের ওপর ক্রিকেট খেলেন, তাঁরাও পারেননি বল ব্যাটে লাগাতে।

শুধু তাই নয়, প্রথম ছয় ওভারে পাওয়ারপ্লেতে নাইটদের রান উঠেছে ৫৬। আবার স্লগ ওভারে দলের অধিনায়ক শ্রেয়স থেকে শুরু করে রাসেল, রিঙ্কুরাও সমানভাবে ব্যর্থ। চেন্নাই বোলিং ইনিংসের শেষ ওভারে নাইটদের দুই ব্যাটার খেলতেই পারেননি। ওভারের প্রথম চারটি বলে রান নিতে পারেননি অনুকূল রায়, বৈভব অরোরা। সারা ম্যাচে মাত্র ১২টি বাউন্ডারি এবং চারটি ছক্কা হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, ধোনি আগে থেকেই পিচ কিউরেটারকে দিয়ে আসল কাজ সেরে রেখেছিলেন। তবে চেন্নাই খেলতে পেরেছে যেহেতু তাদের এটি ঘরের মাঠ, আর এই পিচে তারা খেলা অভ্যস্তও।  

আরও অবাক করা বিষয় হল, চেন্নাই টসে জিতে ঘরের মাঠে আগে ব্যাটিং করতে পাঠাচ্ছে কেকেআরকে, সেইসময়ই নড়েচড়ে বসতে হয়। এতটা আত্মবিশ্বাস থাকলেই কলকাতার মতো দলকে আগে ব্যাটিং করতে পাঠাচ্ছে, যে দলটি গত ম্যাচেই ২৭২ রান তুলেছিল। তার মানে ধোনিরা জানতেন, এই পিচে খুব একটা সুবিধে করতে পারবে তারা। এই বুদ্ধি যে ঋতুরাজের মাথা থেকে বেরোয়নি, সেটি ক্রিকেট না বুঝলেও চলে! 


```