Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আমন্ত্রণ পেয়েও মাঠে গেলেন না, বিশ্বকাপের চেয়েও ধোনি এগিয়ে রাখলেন সাক্ষীকে!

আইসিসি বিশ্বকাপ জয়ী সকল অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছিল ফাইনাল ম্যাচ দেখার জন্য। তাঁদের জন্য বসার আলাদা ব্যবস্থাও করা হয়।

আমন্ত্রণ পেয়েও মাঠে গেলেন না, বিশ্বকাপের চেয়েও ধোনি এগিয়ে রাখলেন সাক্ষীকে!

শেষ আপডেট: 20 November 2023 19:52

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে রবিবার এম এস ধোনিকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমদাবাদে। তাঁকে ফাইনাল ম্যাচের বিশেষ টিকিটও পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ধোনি মাঠে যাননি। তিনি ছিলেন নৈনিতালে।

আইসিসি বিশ্বকাপ জয়ী সকল অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছিল ফাইনাল ম্যাচ দেখার জন্য। তাঁদের জন্য বসার আলাদা ব্যবস্থাও করা হয়। ১৯৭৫ সাল থেকে যে সব অধিনায়ক বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন, তাঁদের ডাকা হয়। ভারতের দুই বিশ্বজয়ী অধিনায়কই ছিলেন না মাঠে। কপিল দেবকে বোর্ডের তরফ থেকে যেতে বলা হয়নি, তাই তিনি অভিমানে মাঠমুখো হননি। আর ধোনিকে আইসিসি ও বোর্ড দু’তরফেই ইমেল করা হলেও তিনি নিজেই সরিয়ে নিয়েছিলেন মেগা ফাইনাল।

ধোনির স্ত্রী সাক্ষীর রবিবার ছিল জন্মদিন। ধোনি এই বিশেষ দিনে পরিবারকেই সময় দিয়েছেন। এছাড়াও ছিল ধোনির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব।

ধোনি অবশ্য ভারতীয় দলের খেলা পুরোটা দেখেছেন। তারপরেই রাতের দিক করে সাক্ষীর কেক কাটা হয়। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেইসময় কন্যা জিভাও ছিল। এমনকী দেখা গিয়েছে শীতের পোষাক পরে ধোনিও অনুষ্ঠান উপভোগ করছেন। বিশ্বজয়ী অধিনায়ককে কয়েকজন সমর্থককে অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে।


```