Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছেলে ক্রিকেটার হবে, গলার চেন বিক্রি করে খেলার টাকা জুগিয়েছিলেন মা! ধ্রুব এখন জাতীয় দলে

ফের সংবাদের শিরোনামে উঠে এসেছেন উত্তরপ্রদেশের গ্রামের ২২ বছরের ছেলেটা। শুক্রবার রাত থেকে নেটপাড়ায় আলোচনা চলেছে একটা নাম নিয়ে। ধ্রুব জুরেল।

ছেলে ক্রিকেটার হবে, গলার চেন বিক্রি করে খেলার টাকা জুগিয়েছিলেন মা! ধ্রুব এখন জাতীয় দলে

শেষ আপডেট: 13 January 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো: ফের সংবাদের শিরোনামে উঠে এসেছেন উত্তরপ্রদেশের গ্রামের ২২ বছরের ছেলেটা। শুক্রবার রাত থেকে নেটপাড়ায় আলোচনা চলেছে একটা নাম নিয়ে। ধ্রুব জুরেল। ভারতীয় টেস্ট স্কোয়াডে জায়গা পেয়ে উচ্ছ্বসিত ধ্রুবের চোখের জল আটকানো ভার। ক্রিকেটার হিসেবে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কিন্তু ধ্রুবের জীবন মোটেই সহজ নয়। ছোটবেলা থেকেই সংগ্রাম যেন ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে তাঁর জীবনের সঙ্গে।

বাবা নেম সিং জুরেল ছিলেন ভারতীয় সেনা বাহিনীর সদস্য ছিলেন। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা শিবিরে ছিলে নেম সিং। তাই ধ্রুব-র লড়াই করার মানসিকতা ছোটবেলা থেকেই তৈরি হয়ে গেছে। ধ্রুব-র ক্রিকেটার হওয়ার ছোট থেকেই ছিল। কিন্তু মাত্র ৫ বছর বয়েসে ঘটে যাওয়া এক দুর্ঘটনা ক্রিকেটার হওয়ার স্বপ্নে ফুলস্টপ বসিয়ে দিচ্ছিল প্রায়!

৫ বছর বয়েসে আগ্রায় একটি বাসের চাকার তলায় আটকে গিয়েছিল ধ্রুবের বাঁ পা। সেই সময় হাড় ভাঙার শব্দ এখনও ধ্রুবের কানে বাজে। পায়ে প্লাস্টিস সার্জারি করতে হয় তাঁর। তারপর থেকে শুরু হয় লড়াই। অদম্য জেদ হারা মানায় অসুস্থতাকে। সুস্থ হয়ে উঠে ফের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে ধ্রুব।

ছেলেকে ক্রিকেট খেলানোর সামর্থ্য ছিল না নেম সিং জুরেলের। ধ্রুবের জেদাজেদিতে ক্রিকেট ব্যাট কিনে দিতে পেরেছিলেন, কিন্তু বাকি সরঞ্জাম কিনে উঠতে পারেননি। এক সাক্ষাৎকারে ধ্রুব জানান, 'সেসময় আমার মাথায় একটাই জেদ ছিল। ক্রিকেট খেলব। তাই নিজেকে বাথরুমে আটকে দিয়েছিলাম, বলেছিলাম যদি না ক্রিকেট সরঞ্জাম কিনে না দেওয়া হয় তবে বাড়ি ছেড়ে পালিয়ে যাব।'

কথাগুলো বলার সময় ধ্রুবের মুখে হাসির ছোঁয়া ছিল। ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন ধ্রুবের মা। নেম সিংকে বারবার অনুরোধ করেন যেন ধ্রুবকে ক্রিকেট সরঞ্জাম কিনে দেন। কিন্তু নেম সিং নিজের অসহয়তার কথা বলেন। মায়ের মন, বোঝা দায়। সঙ্গে সঙ্গে গলা থেকে সোনার চেন খুলে নেম সিংয়ের হাতে তুলে দিয়েছিলেন। ধ্রুবের কথায়, বাবা সেই চেন বিক্রি করে যে টাকা পেয়েছিলেন তা দিয়েই ছেলের জন্য ক্রিকেট সরঞ্জাম কিনে দিয়েছিলেন নেম সিং।

ধ্রুবের কথায়, 'তখন নিজেকে বেশ জয়ী মনে হয়েছিল। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি মা কত বড় ত্যাগ করেছিলেন।' ক্রিকেটার হওয়ার স্বপ্ন ধ্রুবের একেবারেই ব্যক্তিগত। বাবার সায় ছিল না কোনওদিনই। নেম সিং চেয়েছিলেন তাঁর ছেলে বড় হয়ে তাঁর মতোই যেন ভারতীয় সেনায় যোগ দেয়। বলা চলে বাবার আড়ালেই ধীরে ধীরে নিজের ক্রিকেট জীবন গড়ে তুলেছেন ধ্রুব।

এ ব্যাপারে এক মজার গল্পও শোনান উত্তরপ্রদেশের বাইশ বছরের এই ক্রিকেটার। তাঁর কথায়, 'বাবা একদিন সংবাদপত্র পড়ছিলেন। খেলার পাতায় একটি খবর পড়ে আমাকে ডেকে বলেন, দেখো তোমার নামের একটি ছেলে কত রান করেছে। আমি তখন বাবাকে বলতে পারিনি এই ছেলেটা আমিই।'

জুরেলের ক্রিকেট জীবনের টার্নিং পয়েন্ট বলা চলে ২০১৭ সালকে। উত্তরপ্রদেশের ঘরোয়া ক্রিকেটে ভৈভব মেমোরিয়াল টুর্নামেন্টের ফাইনালে ৩৮ বলে ৮৭ রানের ইনিংসে ঘুরে দাঁড়ান জুরেল। চলে আসেন রাজ্য ক্রিকেটের নির্বাচকদের নজরে। উত্তরপ্রদেশের হয়ে ভাল খেলেন তিনি। সুযোগ পান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সেই বিশ্বকাপ থেকে পাওয়া টাকা দিয়ে নিজের বাড়িতেই জিম তৈরি করেন ধ্রুব। নিজেকে ফিট রাখতে হবে, তা বুঝে গিয়েছিলেন অনেক আগেই। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ধ্রুব। এখন ভারতীয় মূল স্কোয়াডেও ঢুকে পড়লেন তিনি।


```