Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘পাকিস্তান ক্রিকেটের অন্ধকার দিন’, হোয়াইটওয়াশের পর 'অর্থলোভী' খেলোয়াড়দের আক্রমণে বাসিত আলি

ক্রিকেটাররা সকলে অর্থলোভী। তাঁদের লাগাতার খারাপ পারফরম্যান্সে জাতীয় ক্রিকেটে কালো দিন ঘনিয়ে এসেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর এই ভাষাতেই বাবর আজমদের তুলোধনা করলেন প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি৷

‘পাকিস্তান ক্রিকেটের অন্ধকার দিন’, হোয়াইটওয়াশের পর 'অর্থলোভী' খেলোয়াড়দের আক্রমণে বাসিত আলি

বাসিত আলি

শেষ আপডেট: 6 April 2025 18:46

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটাররা সকলে অর্থলোভী। তাঁদের লাগাতার খারাপ পারফরম্যান্সে জাতীয় ক্রিকেটে কালো দিন ঘনিয়ে এসেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর এই ভাষাতেই বাবর আজমদের তুলোধনা করলেন প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি৷

ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সুযোগ পেয়েও গ্রুপ স্টেজ থেকেই অর্ধচন্দ্র খেতে হয়েছে৷ তারপর নিউজিল্যান্ড সফর৷ বিস্তর রদবদলের পর কিউয়িদের বিরুদ্ধে খেলতে আসে পাকিস্তান। প্রথমে টি-২০ সিরিজ। যেখানে ৪-১ ব্যাবধানে লজ্জার হারের মুখ দেখে তারা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই একদিনের সিরিজে ৩-০-তে পরাজয়৷

আর এই হারের পরেই দলের খেলোয়াড়দের একহাত নিয়েছেন বাসিত। বলেছেন, ‘আমার চোখে এটা পাকিস্তান ক্রিকেটের কালো দিন। যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের জন্যও৷ আগে যখন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুসরা খেলতেন, তখন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পা ঘোরাতে পারত না। এখন কমেন্ট্রিতে বসে আমাদের সমালোচনা করছেন। যখন পাকিস্তান কনকাশন সাবস্টিটিউশন হিসেবে উসমান খানকে পাঠাল, তখন ওঁরা হাসছিলেন।’

টিমের ক্রিকেটারদের একহাত নেওয়ার পাশাপাশি বাসিত আলি অধিনায়ক মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধেও মুখ খুলেছেন। বলেছেন, ‘ইমাম-উল-হক যখন চোট পেয়ে মাঠ থেকে বেরল তখন রিজওয়ান কোথায় ছিল? ওর অধিনায়কত্ব এতটাই খারাপ যে কোন ওভারে কাকে দিয়ে বল করানো উচিত, সেটাই জানে না। ঠিক যেন স্কুল ক্রিকেট।’

পাকিস্তানের ক্রিকেটাররা কি ভীতু? অর্থলোভী? প্রশ্ন তুলেছেন বাসিত আলি। বলেছেন, ‘বল লাগার পরই ইমাম মাঠ ছাড়ে। ও শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিল। কী মনে করে, আমরা কিছু দেখতে পাই না? এই সমস্ত খেলোয়াড় শুধু টাকা রোজগার করতে চায়। এটাই পাকিস্তান ক্রিকেটের ট্র‍্যাজেডি। এদের সরিয়ে জায়গা নেওয়ার মতো খেলোয়াড়ও দেশে নেই৷ একটা সিরিজে বসে থাকলেও তুমি পরেরটায় কামব্যাক করতে পারো।’


```