Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বড় ম্যাচ নিয়ে চিরকালীন রোমান্টিসিজম, শচীন-মান্নার যুগলবন্দির ছবিতে ভরপুর আবেগ

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে বাঙালির চিরকালীন আবেগ। যতদিন এই খেলা থাকবে, ততদিন এর আকর্ষণ কমবে না।

বড় ম্যাচ নিয়ে চিরকালীন রোমান্টিসিজম, শচীন-মান্নার যুগলবন্দির ছবিতে ভরপুর আবেগ

শেষ আপডেট: 3 February 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে বাঙালির চিরকালীন আবেগ। যতদিন এই খেলা থাকবে, ততদিন এর আকর্ষণ কমবে না। কারণ এই খেলার আশেপাশে এমনকিছু বিষয় জড়িয়ে থাকে, যা বাঙালির আবেগকে আবার জাগিয়ে তোলে।

শনি দুপুরে ম্যাচের চার ঘণ্টা আগে ইস্টবেঙ্গলের এক্স হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে, সেই ছবিতে দেখা গিয়েছে, মান্না দে এবং বিখ্যাত সুরকার শচীন দেব বর্মণের ছবি ব্যবহার করে এই ম্যাচের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। মান্না দে ছিলেন মোহনবাগানের অন্ধ অনুরাগী, আর শচীন কর্তা ছিলেন লাল হলুদের ভক্ত। মুম্বইতে রোভার্স কাপে যতবার দু্‌প্রধান খেলতে নেমেছে গ্যালারিতে দেখা গিয়েছে ওই দুই কিংবদন্তি সুরসাধককে।

এমনকী কলকাতা মাঠেও দুই নামী শিল্পী প্রিয় দলের খেলা দেখতে যেতেন। ১৯৭৫ সালে যেবার ইস্টবেঙ্গল চিরপ্রতিপক্ষ বাগানকে ৫-০ গোলে হারায়, সেইসময় মৃত্যুশয্যায় ছিলেন শচীন কর্তা। ওই খবর শুনে নাকি তিনি হাত নেড়ে আনন্দপ্রকাশ করেছিলেন।

মান্না দে-র কন্ঠে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল-ইতিহাস হয়ে রয়েছে। ধন্যি মেয়ে কিংবা মোহনবাগানের মেয়ে, সিনেমায় তাঁর কন্ঠ বাঙালির ফুটবল প্রেমীদের রিং টোন হয়ে রয়েছে। তাই ওই দুই শিল্পীকে বিশেষ দিনে স্মরণ করে আবারও এই ম্যাচের গরিমাকে তুলে ধরল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।


```