Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দেশটা কারোর বাপের নয়...', ভিনরাজ্যে বাঙালি-হেনস্থায় গর্জে উঠলেন মোহনবাগানের সমর্থকরা

 মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ছিল ডায়মন্ড হারবার। ম্যাচের প্রথম থেকেই ব্যানারে ছয়লাপ গ্যালারি। কোনওটায় লেখা,  'জন গণ মন বন্দে মাতরম, বাংলা ভাষা মায়ের সমান'। কোথাও লেখা, 'শহিদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুট বাংলা জুয়েল।'

'দেশটা কারোর বাপের নয়...', ভিনরাজ্যে বাঙালি-হেনস্থায় গর্জে উঠলেন মোহনবাগানের সমর্থকরা

গর্জে উঠল মোহনবাগান

অর্পিতা দাশগুপ্ত
রণদীপ দে

শেষ আপডেট: 10 August 2025 00:46

দ্য ওয়াল ব্যুরো: 'জন গণ মন বন্দে মাতরম, বাংলা ভাষা মায়ের সমান', ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে গর্জে উঠল মোহনবাগান (Mohun Bagan)। শনিবার ডুরান্ড কাপের (Durand Cup) ম্যাচে গ্যালারিতে  প্রতিবাদে সোচ্চার হলেন সমর্থকরা। গত বুধবার এই প্রতিবাদের সুর শোনা গিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের গলায়।

এদিন মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ছিল ডায়মন্ড হারবার। ম্যাচের প্রথম থেকেই ব্যানারে ছয়লাপ গ্যালারি। কোনওটায় লেখা,  'জন গণ মন বন্দে মাতরম, বাংলা ভাষা মায়ের সমান'। কোথাও লেখা, 'শহিদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুট বাংলা জুয়েল।'

পাশাপাশি, মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্স ডি এক্সট্রিম আলট্রাস অফ মোহনবাগান তাদের ব্যানারে লিখেছে, 'দেশটা কারোর বাপের নয়, নয়কো জাতের খেলা, এই বাঙালিই ঘুচিয়েছিল, পরাধীনতার জ্বালা।'

ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাকে অপমান ও বাঙালিদের হেনস্থা-নির্যাতনের অভিযোগ উঠছে গত কয়েকদিন ধরেই। সেই অবমাননার প্রেক্ষিতেই শনিবার বাঙালির গর্বের ইতিহাস মনে করিয়ে দিলেন মোহনবাগান সমর্থকরা।

ব্যানারগুলোতে ফুটে উঠেছিল বাঙালির গৌরবময় ইতিহাস, মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ-সহ বহু বাঙালি কৃতিদের ছবি। আরেক ব্যানারে লেখা, 
'বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হউক, হে ভগবান।'

বুধবার ডুরান্ড কাপে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেইদিনও গ্যালারিতে দাঁড়িয়ে বাংলা ভাষা বিতর্কে প্রতিবাদ জানিয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। তাদের ব্যানারে লেখা ছিল, 'ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি, মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি?'

ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতিবাদ কার্যত গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। তার ক'দিন পরই এবার সুর চড়াল মোহনবাগান।


```