Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Mohun Bagan in ISL Playoff Fixture: আইএসএল সেমিতে কবে খেলবে মোহনবাগান? জেনে নিন এখনই

প্রসঙ্গত, হোম এবং অ্যাওয়ে ফরম্য়াটে এই শেষ চারের লড়াই আয়োজন করা হবে।

Mohun Bagan in ISL Playoff Fixture: আইএসএল সেমিতে কবে খেলবে মোহনবাগান? জেনে নিন এখনই

সেমিউফাইনালে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট

শেষ আপডেট: 15 March 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: শনিবার (১৫ মার্চ) ইন্ডিয়ান সুপার লিগে নকআউট পর্বের সূচি ঘোষণা করা হল। জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল ২০২৪-২৫ আইএসএল মরশুম শেষ হতে চলেছে।

আগামী ২৯ এবং ৩০ চলতি ইন্ডিয়ান সুপার লিগের নকআউট পর্ব আয়োজন করা হবে। এরপর দুটো লেগের সেমিফাইনাল ম্যাচ যথাক্রমে এপ্রিল মাসের ২-৩ এবং ৬-৭ তারিখ আয়োজন করা হবে। 

এই টুর্নামেন্টের বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অর্থাৎ ২০২৪-২৫ আইএসএল মরশুমের শেষ ম্যাচটা আগামী ১২ এপ্রিল আয়োজন করা হবে।

এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট ইতিহাস কায়েম করেছে। টানা ২ মরশুম তারা এই টুর্নামেন্টে লিগ শিল্ডের খেতাব জয় করেছে। আইএসএল ইতিহাসে মোহনবাগানই প্রথম দল যারা এমন নজির কায়েম করল। প্লে-অফের টিকিট মোহনবাগান ছাড়াও কনফার্ম করেছে এফসি গোয়া (দ্বিতীয়), বেঙ্গালুরু এফসি (তৃতীয়), নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (চতুর্থ), জামশেদপুর এফসি (পঞ্চম) এবং মুম্বই সিটি এফসি (ষষ্ঠ)।

এবার প্লে-অফ পর্বে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানের মধ্যে থাকা দলগুলো জোড়া লেগের নকআউট ম্যাচ খেলবে। এরপরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে সেমিফাইনাল পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া বিরুদ্ধে কোন দুটো দল সরাসরি খেলতে পারবে।

প্রসঙ্গত, হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে এই শেষ চারের লড়াই আয়োজন করা হবে। দুটো লেগের বিজয়ী দল শেষপর্যন্ত আগামী ১২ এপ্রিল ফাইনাল ম্যাচ খেলতে নামবে।

দেখে নিন প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি:

  • ২৯ মার্চ: প্রথম নকআউট - বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি
  • ৩০ মার্চ: দ্বিতীয় নকআউট - নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (হোম) বনাম জামশেদপুর এফসি
  • ২ এপ্রিল: সেমিফাইনাল ১ (প্রথম লেগ) - প্রথম নকআউট ম্যাচের জয়ী দল (হোম) বনাম এফসি গোয়া
  • ৩ এপ্রিল: সেমিফাইনাল ২ (প্রথম লেগ) - দ্বিতীয় নকআউট ম্যাচের জয়ী দল (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
  • ৬ এপ্রিল: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ) - এফসি গোয়া (হোম) বনাম প্রথম নকআউট ম্যাচের জয়ী দল
  • ৭ এপ্রিল: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ) - মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম দ্বিতীয় নকআউট ম্যাচের জয়ী দল
  • ১২ এপ্রিল: ফাইনাল - সেমিফাইনাল ১ জয়ী দল বনাম সেমিফাইনাল ২ জয়ী দল

```