Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

প্রস্তুতির সময় নেই, ৩ দিনের মধ্যেই জোড়া ম্যাচ! কী বললেন মোহনবাগান কোচ?

অপর্যাপ্ত বিশ্রাম আগামী ম্যাচে দলের জন্য অশনিসংকেত বয়ে আনবে?

প্রস্তুতির সময় নেই, ৩ দিনের মধ্যেই জোড়া ম্যাচ! কী বললেন মোহনবাগান কোচ?

মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা

শেষ আপডেট: 20 January 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে আপাতত জয়ের সরণীতে ফিরতে মরিয়া হোসে মলিনার (Jose Molina) মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) চেন্নাইন এফসি-ক বিরুদ্ধে খেলতে নামছে মেরিনার্সরা।

গত ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। তবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পাশাপাশি ব্যবধান বাড়াতে চেন্নাইনের বিরুদ্ধে জিততেই হবে মেরিনার্সদের।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই ম্যাচের মাত্র দিন তিনেকের মধ্যেই ফের ৯০ মিনিটের লড়াইয়ে নামতে চলেছে মোহনবাগান। সেকারণে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রামও পাননি।

অপর্যাপ্ত বিশ্রাম আগামী ম্যাচে দলের জন্য অশনিসংকেত বয়ে আনবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাগান কোচ হোসে মলিনা বললেন, 'মাত্র ১ দিনের মধ্যে কখনই প্রস্তুতি গ্রহণ করা সম্ভব নয়। অন্তত ৫-৬ দিন দরকার। কিন্তু, একটা দীর্ঘ প্রতিযোগিতায় অনেক সময়ই এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়। আর সেই সময়ের জন্যই নিজেদের প্রস্তুত রাখা আবশ্যক। এই ম্যাচটা কীভাবে খেলতে হবে, সেটা আমরা খুব ভাল করেই জানি।'

পাশাপাশি তিনি আরও যোগ করলেন, 'এই মুহূর্তে আমরা যথেষ্ট ভাল খেলছি। এই পারফরম্যান্সটাই আমাদের বজায় রাখতে হবে। দলের ফুটবলারদের পারফরম্যান্সের আমি যারপরনাই খুশি। যে ফুটবলাররা ৬০ মিনিটের বেশি মাঠে ছিলেন, তাঁদের রিকভারির উপরই বেশি জোর দেওয়া হয়েছে। আগামীকাল ম্যাচের জন্য দলের প্রত্যেক ফুটবলারই নিজেদের প্রস্তুত করে তুলবে। আমি নিশ্চিত যে এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত।'


```