Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কলকাতা লিগে চার নম্বর ম্যাচে জয়ের মুখ দেখল মোহনবাগান

লিগে এগারো নম্বরে চলে গিয়েছিল মোহনবাগান। এদিন না জিতলে তাদের অবনমনে খেলার সম্ভাবনা বাড়ত। মরণবাঁচন ম্যাচে জয় পালতোলা নৌকার।

কলকাতা লিগে চার নম্বর ম্যাচে জয়ের মুখ দেখল মোহনবাগান

মোহনবাগানের গোলদাতা টংসিনকে বাহবা সতীর্থের।

শেষ আপডেট: 18 July 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: ডার্বি ম্যাচ জয়ের পরে কাস্টমসের বিরুদ্ধে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। খেলার ফল হয়েছিল গোলশূন্য। লাল হলুদ দল আটকে গেলেও মোহনবাগান বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ে ফিরল। পিয়ারলেসের বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে জিতেছে সবুজ মেরুনের রিজার্ভ দল।

এদিন ম্যাচে মোহনবাগানের জয়ে গোলটি একেবারে ছবির মতো হয়েছে। মাঝমাঠ থেকে আক্রমণটি তৈরি হয়, তারপর দুই উইং সচল ছিল বলে গোলটি

কলকাতা লিগে এর আগে দুটি ম্যাচ ড্র করে মোহনবাগান। আটকে গিয়েছিল ভবানীপুর ও রেনবো এফসি-র বিপক্ষে। ডার্বি ম্যাচে দুই গোলে হারে মোহনবাগান। লিগে এগারো নম্বরে চলে গিয়েছিল মোহনবাগান। এদিন না জিতলে তাদের অবনমনে খেলার সম্ভাবনা বাড়ত। মরণবাঁচন ম্যাচে জয় পালতোলা নৌকার। গোল করেন থুমসল টংসিন।

ম্যাচের প্রথম ২০ মিনিট কোনও সুবিধে করতে পারেনি মোহনবাগান। তাদের আক্রমণগুলো বিপক্ষের মাঝমাঠে এসে আটকে গিয়েছে। দলের দুই ফরোয়ার্ড সুহেল ভাট, ফারদিন আলি মোল্লারা গোলের বলই পাননি। পিয়ারলেস পালটা আক্রমণ গড়লেও তারা অনভিজ্ঞতার কাছে হার মেনেছে। খেলার ২৩ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বাঁদিক থেকে একক প্রয়াসে বল নিয়ে এগিয়ে ডি’বক্সের মধ্যে থেকে ডানপায়ের শটে গোল করেন ভিনরাজ্যের তারকা।

গোলের পরে মোহনবাগানকে যেমন দেখার কথা ছিল, সেটি দেখা যায়নি। তাদের কৌশলগুলো হারিয়ে গিয়েছে মিসপাসের জন্য। কোচ কার্ডেজো প্রি-সিজন প্র্যাকটিস কেমন করিয়েছেন, সেই নিয়ে সমর্থকদের মধ্যেও গুঞ্জন ছিল।

বিরতির পরে পিয়ারলেস আক্রমণ গড়লেও কাজের কাজ কিছু করতে পারেনি। তারা মোহনবাগানের রক্ষণের ভিড়ে আটকে গিয়েছে। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল টাইসন সিংয়ের কাছে। তাঁর ফ্রিকিক প্রতিহত করেন পিয়ারলেস গোলরক্ষক সত্যব্রত। শেষেরদিকে মোহনবাগানের সালাউদ্দিনের গোল করার চেষ্টা বৃথা গিয়েছে।   


```