Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কেরালাকে হারিয়ে শেষ চারে মোহনবাগান, ভুবনেশ্বরে ফুল ফোটাল রিজার্ভ বেঞ্চ

ইস্টবেঙ্গলকে হারিয়ে শেষ আটে ওঠা কেরালা ব্লাস্টার্স হেরে গেল সবুজ-মেরুন জার্সিধারীদের কাছে। সুপার কাপ সেমিতে মোহনবাগান। ত্রিমুকুট জিততে বাকি আর মাত্র দু'টি জয়।

কেরালাকে হারিয়ে শেষ চারে মোহনবাগান, ভুবনেশ্বরে ফুল ফোটাল রিজার্ভ বেঞ্চ

সুহেল ভাট

শেষ আপডেট: 26 April 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: নেইয়ের সংসার নিয়েও সফল মেরিনার্স। কোচের হটসিটে নেই মোলিনা। নেই কেমিংস, দিমি, স্টুয়ার্ট। ডিফেন্স নেই অলড্রেড, রডরিগেস, শুভাশিস, মাঝমাঠে অপুইয়া, থাপাও নেই। তবুও জয় আটকায়নি মোহনবাগানের (Mohunbagan)।

ইস্টবেঙ্গলকে হারিয়ে শেষ আটে ওঠা কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) হেরে গেল সবুজ-মেরুন জার্সিধারীদের কাছে। সুপার কাপ (Super Cup) সেমিতে (Semi final) মোহনবাগান। ত্রিমুকুট জিততে বাকি আর মাত্র দু'টি জয়।

বাস্তব রায়ের কোচিংয়ে মোহনবাগান আজ জিতল ২-১ গোলে। পরের বছরের দল গড়ার লক্ষ্যে মেরিনার্স ভুবনেশ্বরে সুপার কাপ খেলতে এসেছে বলতে গেলে রিজার্ভ বেঞ্চ নিয়ে। কিন্তু তাতে কী। জয়ের অদম্য ইচ্ছা আর ম্যানেজমেন্ট ঠিক থাকলে ফুটবল বিধাতার আশীর্বাদ বর্ষিত হবেই।

এদিন ম্যাচের শুরুটা অবশ্য করেছিল কেরালা। বারবার বাগান রক্ষণে ঢুকে পড়ছিলেন নোয়া সাদিউরা। ৭ মিনিটেই কেরালার বিকাশ ইয়ুমনাম ক্রস বিপদ ডেকে আনতে পারত। ১২ মিনিটি ফ্রিকিক পায় মোহনবাগান। তাতেও অবশ্য গোল হয়নি। ২২ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে গোল করেন সাহাল আবদুল সামাদ। ডান দিক থেকে সালাউদ্দিন আদনানের বাড়ানো ক্রসকে গোলে পরিণত করেন তিনি। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কেরালা। মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন জেসুস জিমেনেজ, নোয়ারা। বেশ কিছু ক্ষেত্রে দলের নিশ্চিত পতন রোধ করেন বাগান গোলরক্ষক ধীরজ সিং। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেরিনার্স।

বিরতি থেকে ফেরার পর ৫২ মিনিটে বাগানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সুহেল ভাট। ম্যাচের অ্যাডেড টাইমে (৯৪ মিনিট) কেরলের হয়ে ব্যবধান কমান শ্রীকুত্তান।


```