Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আই লিগে দারুণ ছন্দে মহামেডান, নামধারী এফসিকে হারাল তিন গোলে

আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামে তারা। ম্যাচ জয়ই একমাত্র লক্ষ্য ছিল মহামেডানের।

আই লিগে দারুণ ছন্দে মহামেডান, নামধারী এফসিকে হারাল তিন গোলে

শেষ আপডেট: 9 March 2024 23:52

দ্য ওয়াল ব্যুরো:  শনিবার সন্ধ্যে সাতটায়, নৈহাটি স্টেডিয়ামে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং বনাম নামধারী এফসি। সেই ম্যাচে ৩-১ গোলে জয় পেল সাদাকালো ব্রিগেড।

আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামে তারা। ম্যাচ জয়ই একমাত্র লক্ষ্য ছিল মহামেডানের। এইমুহূর্তে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান করছে মহামেডান স্পোর্টিং।
 
প্রথম লেগের ম্যাচে, এই নামধারীকে হারায় তারা। আর এবার নৈহাটি স্টেডিয়ামেও তার পুনরাবৃত্তি। এই ম্যাচে জয়। ম্যাচের ৩৮ মিনিটে রালতের গোলে এগিয়ে যায় মহামেডান। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে। 

দ্বিতীয়ার্ধেও গতি বজায় ছিল সাদাকালো ব্রিগেডের। ম্যাচের ৬৭ মিনিটে, বিকাশ সিং-এর গোলে ফের ব্যবধান বাড়ায় মহামেডান। খেলার ৭৮ মিনিটে নামধারী এফসির কাহলোনের আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায় মহামেডান।

নৈহাটিতে মহামেডান ও নামধারী এফসির খেলা দেখতে গ্যালারিতে ভারতীয় দলের বিদেশি কোচ ইগর স্টিমাশ।

কার্যত এই ম্যাচ একটি বড় চ্যালেঞ্জ ছিল। তাই তিন পয়েন্টের টার্গেট ছাড়া কিছুই ভাবেনি টিম ম্যানেজমেন্ট। ফলে, দলীয় সংহতি এবং টিমগেমে বিশ্বাসী মহামেডান জয় পেল শেষপর্যন্ত। 

আন্দ্রে চেরনিশভের তক্তাবধানে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিল গোটা দল। ফল মিলল হাতেনাতে। দ্বিতীয় লেগে আত্মবিশ্বাসকে সঙ্গী করেই খেলতে নেমেছিল তারা। নামধারীর হয়ে একমাত্র গোলটি করেন আরানা সাদাবা।

গোটা প্রতিযোগিতায় টানা ভাল পারফরম্যান্স করে আসছে মহামেডান। আর এবার আবারও বড় জয়।


```