Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

Mohammed Shami: বাঘের মুখে রক্তের স্বাদ, কামব্যাক ম্য়াচে ক্লিন বোল্ড করলেন সামি! রইল ভিডিও

আপাতত ইংল্যান্ড ক্রিকেট দল অনেকটাই ব্যাকফুটে রয়েছে।

Mohammed Shami: বাঘের মুখে রক্তের স্বাদ, কামব্যাক ম্য়াচে ক্লিন বোল্ড করলেন সামি! রইল ভিডিও

উইকেট শিকার করলেন মহম্মদ সামি

শেষ আপডেট: 6 February 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘ হচ্ছিল। চোট সারিয়ে কামব্যাকের পর এই প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছেন মহম্মদ সামি। ইতিপূর্বে টি-২০ ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন হলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। কিন্তু, ওয়ানডে সিরিজে এই খরা কাটিয়ে ফেললেন তিনি। ব্রাইডন কার্সকে ক্লিন বোল্ড করে বুঝিয়ে দিলেন তাঁর টাইম বোধহয় এসে গিয়েছে।

৪০ ওভারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ফিরিয়ে আনেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামিকে। ওভারের পঞ্চম বলে তিনি কার্সকে ক্লিন বোল্ড করে দিলেন। বাংলার এই পেস ব্যাটারি উইকেট শিকার করতে না করতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইতে শুরু করেন।

দেখে নিন সেই ভিডিও:

এই প্রসঙ্গে বলে রাখা দরকার, নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। প্রথম ১০ ওভারে ইংল্যান্ড ঝোড়ো ব্যাটিং করলেও, ফিল সল্ট রান আউট হতেই ব্রিটিশদের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৪২ ওভার শেষে ইংল্যাান্ড ৭ উইকেট হারিয়ে মাত্র ২১৮ রান করেছে।

একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ২০২৩ সালের বিশ্বকাপে শেষবার মহম্মদ সামিকে দেখতে পাওয়া গিয়েছিল। এই টুর্নামেন্টে তিনি সর্বাধিক উইকেটও শিকার করেছিলেন। এরপর চোটের কারণে প্রায় বছর দেড়েক তিনি টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন। এরমধ্যে তাঁর অপারেশনও করানো হয়। ইতিমধ্যে বেশ কয়েকবার তাঁর প্রত্যাবর্তনের গুঞ্জম শোনা গেলেও, শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যায়নি। অবশেষে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজে কামব্যাক করলেন। জসপ্রীত বুমরাহ যদি একান্তই চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে পারেন, তাহলে আইসিসি-র এই মেগা ইভেন্টে সামিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। 


```