Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শামি পাচ্ছেন অর্জুন, টিটি-র জয়ন্ত পুশিলাল দ্রোনাচার্য, কী সম্মান পাবেন সাত্ত্বিকরা

ওয়ান ডে বিশ্বকাপে ভাল খেলার পুরস্কারস্বরূপ মহম্মদ শামি পাচ্ছেন অর্জুন পুরস্কার।

শামি পাচ্ছেন অর্জুন, টিটি-র জয়ন্ত পুশিলাল দ্রোনাচার্য, কী সম্মান পাবেন সাত্ত্বিকরা

শেষ আপডেট: 13 December 2023 19:55

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপে ভাল খেলার পুরস্কারস্বরূপ মহম্মদ শামি পাচ্ছেন অর্জুন পুরস্কার। বিশ্বকাপে সাহসপুর এক্সপ্রেস পেয়েছেন সাতটি ম্যাচে ২৪টি উইকেট। তিনি হয়েছেন মেগা ইভেন্টের সেরা বোলারের স্বীকৃতি।

শামিকে এবার দেওয়া হবে অর্জুন পুরস্কার। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাঁর নাম। সেদিনই দেশের অন্যান্য সফল ক্রীড়াবিদরা, যাঁরা পদ্মশ্রী ও খেলরত্ন পুরস্কার পাবেন, তাঁদের নামও ঘোষণা করা হবে।

শামিকে এতদিন এই সম্মান দেওয়া হয়নি। এবার তাঁর নাম সুপারিশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তেমনি টেবল টেনিসে বাংলা থেকে দ্রোনাচার্য পুরস্কারের জন্য নাম পাঠানো হচ্ছে জয়ন্ত পুশিলালের। তিনি টেবল টেনিসের সফল কোচ। তাঁর হাত ধরে উঠে এসেছে বহু প্রতিভা। সম্প্রতি অসুস্থ ছিলেন এই নামী টিটি কোচ। এখন অনেকটাই সুস্থ তিনি।

পাশাপাশি ব্যাডমিন্টনের সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠীর নাম খেলরত্ন সম্মানের জন্য মনোনীত করেছে ব্যাডমিন্টন সংস্থা। এবার কেন্দ্র ক্রীড়ামন্ত্রক তাদের সিদ্ধান্তের কথা জানাবে।


```